হাসিনার ঘটনার পর থেকেই বাংলাদেশ নিয়ে ধারাবাহিকভাবে সঠিক ও নিরপেক্ষ খবর পরিবেশন করে গেছে 'দ্য ওয়াল'। বাংলাদেশ ভূখণ্ডের বাইরে থেকে পরিচালিত এই সংবাদমাধ্যম সে সময় থেকেই বাংলাদেশের আমজনতার কাছে যথেষ্ট জনপ্রিয় ও সমাদৃত হয়ে ওঠে।
.jpeg.webp)
ওবায়দুল কাদেরের এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়েছেন অমল সরকার।
শেষ আপডেট: 26 May 2025 19:49
দ্য ওয়াল ব্যুরো: সোমবার বাংলাদেশ রীতিমতো ঝড় তুলল, ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য ওয়াল'। বলা ভাল, 'দ্য ওয়াল'-এর একটি খবর। সেটির শিরোনাম হল, '৫ ঘণ্টা বাথরুমে লুকিয়ে ছিলাম,’ তারপর কী হয়েছিল? দ্য ওয়াল-এর কাছে প্রথম মুখ খুললেন ওবায়দুল'।
আওয়ামী লিগের তিনবারের সাধারণ সম্পাদক, আলোচিত সমালোচিত ও বিতর্কিত রাজনৈতিক নেতা দলের সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে ‘হিরো’ ও ‘ভিলেন’ ভাবমূর্তি বয়ে বেড়ানো ওই নেতা বড় সংকটের মুখোমুখি হন গত বছরের গণঅভ্যুত্থানে আওয়ামী লিগ সরকারের পতনের পর। সাধারণ সম্পাদক হিসাবে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে দলে। ২০২৪-এর ৫ অগাস্ট থেকে ২০২৫-এর ২৫ মে, বিগত দশ মাস অন্তরালে থাকা ওয়াবদুল কাদের প্রথম মুখ খুলেছেন দ্য ওয়াল-এর কাছে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ঘটনা থেকে তাঁকে নিয়ে সমালোচনার জবাব অকপটে দ্য ওয়ালকে বলেছেন এই নেতা। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন দ্য ওয়াল-এর এক্সিকিউটভ এডিটর অমল সরকার।
এর পরেই সে এক্সক্লুসিভ সাক্ষাৎকার কার্যত আগুনের মতো ছড়িয়ে পড়ে বাংলাদেশের মিডিয়ায়। বিভিন্ন প্রথম সারির সংবাদমাধ্যম সে সাক্ষাৎকার বা তার অংশ থেকে একাধিক প্রতিবেদন নির্মাণ করে।
বস্তুত, হাসিনার ঘটনার পর থেকেই বাংলাদেশ নিয়ে ধারাবাহিকভাবে সঠিক ও নিরপেক্ষ খবর পরিবেশন করে গেছে 'দ্য ওয়াল'। বাংলাদেশ ভূখণ্ডের বাইরে থেকে পরিচালিত এই সংবাদমাধ্যম সে সময় থেকেই বাংলাদেশের আমজনতার কাছে যথেষ্ট জনপ্রিয় ও সমাদৃত হয়ে ওঠে। সে দেশের বাইরের কোনও সংবাদমাধ্যম হিসেবে এই বিশ্বাসযোগ্যতা ও জনপ্রিয়তা অর্জন করা যে কোনও সংবাদমাধ্যমের কাছেই কৃতিত্বের।
সোমবার যখন দ্য ওয়ালে ওবায়দুল কাদেরের সাক্ষাৎকারটি প্রকাশিত হয়, তখন স্বাভাবিকভাবেই সে দেশে এই নিয়ে আলোড়ন পড়ে যায়। কারণ গণ অভ্যুত্থানের পর থেকে এতদিন গা ঢাকা দিয়ে থাকার পরে এই প্রথম তিনি মুখ খুললেন, তাও আবার ভারতীয় সংবাদমাধ্যমে। সেখানে তিনি যে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন, তা এতদিন কেউই জানত না। এই অভিজ্ঞতার কথা বলা তাঁর ঠিক হয়েছে কিনা, তা নিয়ে আওয়ামী লিগের অন্দরে মতান্তরও আছে। কিন্তু তাঁর এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি এড়িয়ে যাওয়ার কোনও জায়গা নেই কারও।
বাংলাদেশের তরফে একটি সাধারণ অভিযোগ প্রায়ই ঘনিয়ে ওঠে, ভারতীয় সংবাদমাধ্যমে সর্বদাই বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করা হয় এবং যে কোনও ছুতোয় বাংলাদেশকে নিচু করা হয়। এমনই আবহে ভারতীয় সংবাদমাধ্যমই এমন এক খবর পেল ও প্রকাশ করল, যে খবর সোমবার বাংলাদেশেরই সংবাদমাধ্যমে ঝড় তুলেছে।