Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

বাংলাদেশ সেনাবাহিনীর মুখে ফের জনগণের পাশে থাকার আশ্বাস, কী বার্তা ওয়াকারের

সদ্যই মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে এসেছে। 

বাংলাদেশ সেনাবাহিনীর মুখে ফের জনগণের পাশে থাকার আশ্বাস, কী বার্তা ওয়াকারের

শেষ আপডেট: 26 May 2025 18:24

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সেনাবাহিনী (Bangladesh army) সোমবার সাংবাদিক বৈঠক।ডেকে ঘোষণা করেছে দেশের সার্বভৌমত্ব (sovernity)  রক্ষায় যে কোনও পরিস্থিতিতে তারা জনগণের পাশে থাকবে।

ঢাকার সেনা সদরের সাংবাদিক বৈঠকে বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘করিডর (human corridor), দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ইস্যুতে সেনাবাহিনী আপোষহীন। গত ৫ আগস্টের পর থেকে সেনাবাহিনী দেশের স্বার্থে সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।'

প্রসঙ্গত, গত বছর গণঅভ্যুত্থানের মুখে সেনাপ্রধান ওয়াকার উজ জামান বাহিনীর উদ্দেশে বলেছিলেন, যে কোনও পরিস্থিতিতে সেনা দেশবাসীর পাশে থাকবে। ওয়াকার উজ জামানের ওই মন্তব্যের দু'দিনের মাথায় হাসিনা সরকারের পতন হয় এবং সেনাবাহিনীর অভ্যুত্থান দমনে কোনও পদক্ষেপ করেনি তখন।

সদ্যই মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে এসেছে। সেনাপ্রধান জানিয়ে দেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। তারপর সরকার আগের অবস্থান থেকে সরেনি। চলতি বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোট হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে্।

অন্যদিকে, মায়ানমারের রাখাইন প্রদেশে ত্রাণ পাঠাতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়া নিয়েও আপত্তি তুলেছে সেনা।

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনও ঘটনা কড়া হাতে মোকাবিলা করা হবে বলেও সেনা হুঁশিয়ারি দিয়েছে। মনে করা হচ্ছে এই হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার অনুগামী হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমদের উদ্দেশে দিয়েছে সেনাবাহিনী।

এমন বৈরি আবহের মধ্যে সেনাবাহিনীর সোমবারের সাংবাদিক বৈঠক এবং দেশবাসীর পাশে থাকার বার্তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ওয়াকিবহাল মহল।


```