Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'দেখা যাক কী হয়' ইরানের নতুন নেতাকে নিয়ে অখুশি ট্রাম্প! ইজরায়েলের পর এবার মার্কিন টার্গেট মোজতবা?

ইরানের শীর্ষ ধর্মীয় নেতাদের বৈঠকে মোজতবা খামেনেইকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়। সোমবার ভোরে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও এই নিয়োগের খবরটি নিশ্চিত করে।

'দেখা যাক কী হয়' ইরানের নতুন নেতাকে নিয়ে অখুশি ট্রাম্প! ইজরায়েলের পর এবার মার্কিন টার্গেট মোজতবা?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 9 March 2026 14:02

দ্য ওয়াল ব্যুরো: ইরানের নয়া সুপ্রিম লিডার (Iran Supreme Leader) হিসেবে মোজতবা খামেনেই (Mojtaba Khamenei) নাম ঘোষণার সিদ্ধান্তে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। একদিকে ইজরায়েল স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, ইরানের নেতা যেই হোক না কেন, তাঁকে টার্গেট করেই আঘাত হানা হবে। এবার 'অসন্তুষ্ট' ট্রাম্পও কি সেই একই পথে হাঁটার কথা ভাবছেন?

মার্কিন সংবাদমাধ্যমে ট্রাম্প জানান, "আমি এই সিদ্ধান্তে খুশি নই।" যদিও বেশি কিছু বলতে চাননি, তবে নতুন সুপ্রিম লিডার নিয়োগ (Iran new Supreme Leader)  প্রসঙ্গে তিনি এটুকু বলেন, "দেখা যাক কী হয়!"

মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, ইরানের সঙ্গে চলা সংঘাত (Iran-US Tension) শেষ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) সঙ্গে আলোচনা করবেন। নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী না থাকলে ইরান অনেক আগেই ইজরায়েলকে ধ্বংস করে দিতে পারত।

পরিস্থিতি বিবেচনা করেই সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে চায় আমেরিকা। তার কথায়, ইরান নিয়ে ভবিষ্যতের পদক্ষেপ করার আগে সব দিক খতিয়ে দেখা হবে বলে জানান ট্রাম্প।

এর আগে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে ওয়াশিংটনের অনুমোদন পেতেও হতে পারে। মার্কিন টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকা চায় না আগামী কয়েক বছরে আবার ইরানে একই ধরনের পরিস্থিতি তৈরি হোক। তবে যদি নতুন নেতার সঙ্গে আগের শাসনের সম্পর্ক থাকে, তবুও সেই বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

উল্লেখ্য, আরবদুনিয়ার সংঘাত (Middle East Tension) সোমবারে দশম দিনে পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। সেই হামলায় ইরানের একাধিক শীর্ষ নেতা নিহত হন, যার মধ্যে ছিলেন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই (Ayatollah Ali Khamenei)।

এর কয়েক দিন পরেই ইরানের শীর্ষ ধর্মীয় নেতাদের বৈঠকে মোজতবা খামেনেইকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়। সোমবার ভোরে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও এই নিয়োগের খবরটি নিশ্চিত করে।

রবিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়, বিশেষ বৈঠকে ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মধ্যরাতে প্রকাশিত এক বিবৃতিতে পরিষদ জানায়, মোজতবা খামেনেইকে ইরানের ইসলামিক রিপাবলিকের তৃতীয় সুপ্রিম লিডার (Supreme Leader of Iran) হিসেবে নির্বাচিত করা হয়েছে।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনেই দীর্ঘদিন ধরেই দেশের শাসক গোষ্ঠীর একাংশের কাছে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রথম পছন্দ ছিলেন। তাঁর সঙ্গে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (Islamic Revolutionary Guard Corps) ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও জানা যায়।

খামেনেইর মৃত্যুর পর থেকেই প্রশ্ন উঠতে থাকে, কে হবে ইরানের নয়া সুপ্রিম লিডার? একাধিক নাম সামনে এসেছিল, যার মধ্যে প্রথমে ছিলেন মোজতবা খামেনেই। দীর্ঘদিন ধরেই তাঁকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হলেও শিয়া ধর্মীয় পরম্পরায় বাবা-ছেলের ধারাবাহিকতা খুব একটা গ্রহণযোগ্য নয়।  তাঁর হাতেই শেষপর্যন্ত ইরানের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ অধিকার তুলে দেওয়া হল।


```