ট্রাম্প এমন সময় হুঁশিয়ারি দিয়েছেন যখন ইউরোপের ছয়টি দেশ ডেনমার্কের পক্ষ নিয়ে আমেরিকার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। ডেনমার্ক দীর্ঘদিন ধরে আমেরিকার গ্রিনল্যান্ড দখলের চেষ্টার বিরোধিতা করে আসছে।

শেষ আপডেট: 7 January 2026 11:37
দ্য ওয়াল ব্যুরো: যে কোনও সময় গ্রিনল্যান্ড ( Green Land) দখল করে নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) বক্তব্য উদ্ধৃত করে হোয়াইট হাউস (White House) ভারতীয় সময় বুধবার ভোররাতে জানিয়েছে, গ্রিনল্যান্ড আমেরিকার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আলোচনার মাধ্যমে সমাধান সূত্র না মেলায় সামরিক অভিযান অবসম্ভাবী হয়ে পড়েছে।
গ্রিনল্যান্ড হলো ডেনমার্কের অধীনে থাকা একটি স্বায়ত্ত্বশাসিত অঞ্চল। হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, 'প্রেসিডেন্ট ও তাঁর দল এই গুরুত্বপূর্ণ বিদেশ নীতির লক্ষ্য বাস্তবায়নের জন্য নানা বিকল্প নিয়ে আলোচনা করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করার মতো বিকল্পও তাঁর হাতে আছে।'

গ্রিনল্যান্ড
আমেরিকার এই হুমকির করা জবাব দিয়েছেন ডেনমার্কের প্রেসিডেন্ট মেটে ফ্রেডেরিকসেন। তিনি বলেছেন, ডেনমার্কের উপর হামলা হলে ন্যাটো সামরিক জোটের অবলুপ্তি অবসম্ভাবী। তাঁর কথায়, ন্যাটো একটি ট্রান্স আটলান্টিক সামরিক জোট। ট্রান্স আটলান্টিক সামরিক জোট। ইউরোপ ও উত্তর আমেরিকার কয়েকটি দেশ এর সদস্য। চুক্তি অনুযায়ী, নেটোভুক্ত এক দেশের ওপর হামলা মানে সবার ওপর হামলা।
ট্রাম্প এমন সময় হুঁশিয়ারি দিয়েছেন যখন ইউরোপের ছয়টি দেশ ডেনমার্কের পক্ষ নিয়ে আমেরিকার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। ডেনমার্ক দীর্ঘদিন ধরে আমেরিকার গ্রিনল্যান্ড দখলের চেষ্টার বিরোধিতা করে আসছে। মঙ্গলবার ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও ডেনমার্কের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, 'গ্রিনল্যান্ড তার জনগণের। গ্রিনল্যান্ড ও ডেনমার্ক ছাড়া অন্য কেউ তাদের পারস্পরিক সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না।'
তবে ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে সামরিক অভিযান চালিয়ে দখল করার পাশাপাশি অন্য বিকল্পনীয় হোয়াইট হাউজ ভাবছে। তার মধ্যে একটি হল ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনে নেওয়া।