Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ভারত-পাক সংঘর্ষে ৫ যুদ্ধবিমান ধ্বংস হয়’, ফের দাবি ট্রাম্পের, অস্ত্রবিরতির কৃতিত্বও নিলেন তিনি

তবে সেই যুদ্ধবিমানগুলি ভারতের ছিল না পাকিস্তানের, তা স্পষ্ট করেননি তিনি। একইসঙ্গে তিনি ফের দাবি করলেন, তাঁর প্রশাসনই নাকি এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ থামিয়েছিল ‘ব্যবসায়িক চাপ’ প্রয়োগ করে।

ভারত-পাক সংঘর্ষে ৫ যুদ্ধবিমান ধ্বংস হয়’, ফের দাবি ট্রাম্পের, অস্ত্রবিরতির কৃতিত্বও নিলেন তিনি

ফাইল ছবি।

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 19 July 2025 09:39

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও পাকিস্তানের (India‑Pakistan) মধ্যে চলতি বছরের মে মাসে হওয়া সীমান্ত সংঘর্ষে অন্তত ৪ থেকে ৫ যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল বলে দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে সেই যুদ্ধবিমানগুলি ভারতের ছিল না পাকিস্তানের, তা স্পষ্ট করেননি তিনি। একইসঙ্গে তিনি ফের দাবি করলেন, তাঁর প্রশাসনই নাকি এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ থামিয়েছিল ‘ব্যবসায়িক চাপ’ প্রয়োগ করে।

হোয়াইট হাউসে রিপাবলিকান নেতাদের সঙ্গে একটি নৈশভোজে এই মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, “আসলে বিমানগুলি আকাশ থেকে গুলি করে নামানো হচ্ছিল। ৫টি, ৪টি, না ৫টি বিমানই গুলি করে নামানো হয়েছিল। আসলে ৫টিই।”

চলতি বছরের মে মাসে দক্ষিণ কাশ্মীরের পহলগামে জঙ্গি হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। কয়েকদিন পরই, ১০ মে ভারত-পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হয়। তার পর ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শাল এ কে ভরতি জানান, পাক বায়ুসেনার একাধিক হাই-টেক যুদ্ধবিমান ভারত গুলি করে নামিয়েছে। তবে তিনি নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।

অন্যদিকে পাকিস্তান দাবি করে, ভারতের ছ’টি যুদ্ধবিমান তারা গুলি করে নামিয়েছে— যার মধ্যে রাফালও আছে। যদিও পাক বায়ুসেনার একটি বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কোনও ক্ষতি হয়নি বলেই দাবি করেছে ইসলামাবাদ।

ভারতের তরফে অবশ্য পাকিস্তানের ওই দাবি নস্যাৎ করে দিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। তাঁর বক্তব্য, সংঘর্ষের প্রাথমিক পর্যায়ে কিছু ক্ষতি হয়েছিল ঠিকই, কিন্তু ভারতীয় বাহিনী দ্রুত ভুল শুধরে নিয়ে পাল্টা আঘাত হানে।

তিনি বলেন, “কতগুলো যুদ্ধবিমান গুলি খেয়েছে সেটা মুখ্য নয়, কেন গুলি খেয়েছে— সেটা আসল। কোথায় ভুল হয়েছিল, কেন হয়েছিল— সেটা বোঝা জরুরি।”

এদিকে ওই নৈশভোজে ট্রাম্প ফের দাবি করেন, ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি রুখেছিলেন বাণিজ্য চুক্তির মাধ্যমে। তাঁর কথায়, “আমরা অনেক যুদ্ধ থামিয়েছি। এরা (ভারত-পাক) পরস্পরের উপর হামলা চালাচ্ছিল। পরিস্থিতি জটিল হচ্ছিল। কিন্তু আমরা বাণিজ্যের মাধ্যমে সেটি সমাধান করেছিলাম।”

তবে ট্রাম্পের এই দাবিকে আগেই খারিজ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, যুদ্ধবিরতির সময়ে বাণিজ্য নিয়ে কোনও আলোচনা হয়নি এবং আমেরিকার ভূমিকার কথাও নেই। তবুও ট্রাম্প তাঁর পুরনো দাবিতে অনড়।


```