Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ইরানকে মোকাবিলায় চিনকে পাশে পেতে বেজিং ছুটছেন ট্রাম্প, একান্তে বসতে চান শি জিনপিংয়ের সঙ্গে

হরমুজ নিয়ে ইরানকে (Iran War) শায়েস্তা করতে সে দেশের তেল ভান্ডারগুলির উপর ব্যাপক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই মার্কিন সমর বিশেষজ্ঞরা প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দিয়েছেন, কাজটি সহজ হবে না। বরং আমেরিকার উপর বিপুল আর্থিক দায়ভার চাপবে।

ইরানকে মোকাবিলায় চিনকে পাশে পেতে বেজিং ছুটছেন ট্রাম্প, একান্তে বসতে চান শি জিনপিংয়ের সঙ্গে

চিনকে পাশে পেতে বেজিং ছুটছেন ট্রাম্প!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 16 March 2026 10:49

দ্য ওয়াল ব্যুরো: ইরান নিয়ে নাজেহাল অবস্থা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump)। ঘরে-বাইরে তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি। তার ওপর হরমুজ প্রণালী (Strait of Hormuz) নিয়ে ইরানের কঠোর অবস্থানের কারণে আরও নাজেহাল অবস্থা মার্কিন প্রেসিডেন্টের, এমনটাই খবর বিশ্বের প্রথমসারির সংবাদ মাধ্যমগুলির।

হরমুজ নিয়ে ইরানকে (Iran War) শায়েস্তা করতে সে দেশের তেল ভান্ডারগুলির উপর ব্যাপক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই মার্কিন সমর বিশেষজ্ঞরা প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দিয়েছেন, কাজটি সহজ হবে না। বরং আমেরিকার উপর বিপুল আর্থিক দায়ভার চাপবে।

আন্তর্জাতিক মহলের খবর, এমন অসহায় পরিস্থিতি থেকে রেহাই পেতে মার্কিন প্রেসিডেন্ট দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে চিনের দ্বারস্থ হয়েছেন। হোয়াইট হাউস বেজিংয়ে জরুরি বার্তা পাঠিয়ে আর্জি জানিয়েছে, চলতি মাসেই মার্কিন প্রেসিডেন্ট চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে বসতে চান।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, ইরানের ওপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলার (Israel-US Strikes) পর বেজিং (Beijing) গোড়ায় নীরব ছিল। যদিও মার্কিন গোয়েন্দা সূত্রে দাবি, ইরানকে চিন ও রাশিয়া গোপনে অস্ত্র সরবরাহ করছে। সরকারিভাবে বেজিং অবশ্য যুদ্ধ থামানোর আর্জি জানিয়ে নিজেদের কর্তব্য পালন করছিল। কূটনৈতিক মহলে চর্চার চলছিল চিনের (China) নরম অবস্থান নিয়ে। এখন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞরা মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট বেজিং সফরে যেতে চেয়ে চিনের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন

চিন (China) সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশের বিষয়টি স্বীকার করে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন তিনি বেজিংয়ে পা রাখার আগেই চিন ইরান নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করবে। ট্রাম্পের আসল প্রত্যাশা হল হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে ইরানের বাধা দূর করতে চিন পদক্ষেপ করুক।

সূত্রের খবর, প্রেসিডেন্ট শি'র সঙ্গে বৈঠকের বিষয়ে বেজিং এখনও স্পষ্ট আশ্বাস দেয়নি। চিন এই ব্যাপারে আমেরিকার পাশে দাঁড়াবে কিনা তা নিয়েও আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল সন্ধিহান। কারণ হরমুজ প্রণালী ব্যবহারে ইরান সব দেশের উপর নিষেধাজ্ঞা জারি করেনি। যে দেশগুলিকে তারা ছাড় দিয়েছে তার মধ্যে অন্যতম চিন এবং ভারত। আলোচনার প্রেক্ষিতে ভারতের দুটি তেলবাহী জাহাজ রবিবার গভীর রাতে হরমুজ প্রণালী পেরিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

চিন বিদেশ থেকে যে জ্বালানি আমদানি করে তার ৬০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পেয়ে থাকে দেশটি। স্বভাবতই তারা আমেরিকাকে একই সুবিধা দিতে ইরানের সঙ্গে কোন আলোচনায় যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তাৎপর্যপূর্ণ হল মার্কিন প্রেসিডেন্টের দপ্তর থেকে বেজিংকে আরজি জানানো হয়েছে যত দ্রুত সম্ভব প্রেসিডেন্ট শি'র সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের ব্যবস্থা করা হোক। চলতি মাসে তা কোনও কারণে সম্ভব না হলে অবশ্যই যেন এপ্রিলের গোড়ায় বৈঠকের ব্যবস্থা করা হয়।

প্রস্তাবিত চিন সফর নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমি আশাবাদী প্রেসিডেন্ট শি আমাদের বক্তব্য গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। ট্রাম্প বলেছেন, যে দেশগুলি হরমুজ প্রণালী ব্যবহার করে থাকে তাদের একজোট হওয়ার সময় হয়েছে।

এই দেশ গুলির মধ্যে অন্যতম ভারত। নয়া দিল্লি এখনও পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের আবেদনে সাড়া দেয়নি। বরং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন হরমুজ প্রণালী নিয়ে ভারতের সঙ্গে ইরানের কোনও সমস্যা নেই। আলোচনার ভিত্তিতে তেল ও গ্যাসবাহী ভারতীয় জাহাজ ওই প্রণালী ব্যবহার করতে পারছে। ভারত যে তেল ও গ্যাস আমদানি করে তার ৯০ শতাংশ আসে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ আরব দেশ গুলি থেকে। হরমুজ প্রণালী ব্যবহার করেই তেল ও গ্যাস ভারতে আসে।


```