নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর, এবং ২৭ নভেম্বর ২০২৫-এর পর থেকে দাখিল বা মুলতুবি থাকা সব আবেদনেই প্রযোজ্য।

শেষ আপডেট: 28 November 2025 12:52
দ্য ওয়াল ব্যুরো: গ্রিন কার্ড (Green Card) এবং মার্কিন নাগরিকত্ব (American Citizenship) কড়াকড়ি জারি করল আমেরিকা (America)। জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump) ১৯টি দেশের নাগরিকদের দেওয়া গ্রিন কার্ড ও বাইডেন আমলে (Joe Biden Tenure) অনুমোদিত আশ্রয় মামলার বিস্তৃত পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
প্রসঙ্গত, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS) নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে স্ক্রিনিং আরও কঠোর করা হবে। এর পেছনে তীব্রভাবে প্রভাব ফেলেছে বুধবার ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যের উপর গুলি চালানোর ঘটনা। হামলাকারী ছিলেন ২৯ বছরের আফগান নাগরিক রাহমানুল্লাহ লাকানওয়াল, যিনি ২০২১ সালে ‘অপারেশন অ্যালাইজ ওয়েলকাম’-এর মাধ্যমে আমেরিকায় প্রবেশ করেন, যা ছিল বাইডেন প্রশাসনের আফগান পুনর্বাসন কর্মসূচি।
USCIS ডিরেক্টর জোসেফ এডলো বলেন, নতুন নীতিতে আবেদনকারীর নিজ দেশের নিরাপত্তা-ঝুঁকি মূল্যায়নকে ‘নেতিবাচক ফ্যাক্টর’ হিসেবে ধরা হবে। তাঁর কথায়, “আমার প্রথম দায়িত্ব, প্রতিটি বিদেশিকে সর্বোচ্চ পর্যায়ে যাচাই করে অনুমোদন দেওয়া। আমেরিকানদের জীবন সবার আগে।”
কোন ১৯টি দেশ অন্তর্ভুক্ত?
কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যালোচনার আওতায় থাকা দেশগুলোর তালিকা সেই জুন মাসের রাষ্ট্রপতির অধ্যাদেশের সঙ্গে মিল রয়েছে, যেখানে পূর্ণ বা আংশিক প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। দেশগুলো হল - আফগানিস্তান, মায়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।
এডলো দাবি করেন, গত চার বছর বাইডেন প্রশাসন মৌলিক ভেটিং ও স্ক্রিনিং মানদণ্ডকে দুর্বল করেছে এবং ঝুঁকিপূর্ণ দেশ থেকে দ্রুত পুনর্বাসনকে অগ্রাধিকার দিয়েছে। নতুন নির্দেশনা সরাসরি সেই ঘাটতি পূরণের লক্ষ্যেই আনা হয়েছে।
কী বদল আসছে স্ক্রিনিংয়ে?
আপডেট হওয়া নীতিতে USCIS কর্মকর্তাদের বলা হয়েছে -
এসব বিষয় বিবেচনা করতে হবে।
অফিসিয়ালদের মতে, এটি ট্রাম্পের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত PP 10949 ঘোষণাকে শক্তিশালীভাবে প্রয়োগে সাহায্য করবে, যা সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশিদের প্রবেশ সীমিত করে।
নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর, এবং ২৭ নভেম্বর ২০২৫-এর পর থেকে দাখিল বা মুলতুবি থাকা সব আবেদনেই প্রযোজ্য।
ন্যাশনাল গার্ডে হামলা: পটভূমির উত্তাপ
থ্যাঙ্কসগিভিংয়ের আগের দিনে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর এ ধরনের গুলির ঘটনা বিরল। সাম্প্রতিক মাসগুলোতে রাজধানী-সহ বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ডের উপস্থিতি নিয়ে রাজনৈতিক বিতর্ক বাড়ছিল। অপরাধ দমনে সামরিক বাহিনীর ব্যবহার নিয়ে আদালত ও নীতিনির্ধারকদের মধ্যে চলছিল টানাপড়েন। ওই ঘটনার পর এই বিতর্ক আরও তীব্র হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।