Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ইউক্রেন-রাশিয়া শান্তিচুক্তির খসড়া একা করেছে আমেরিকা, ট্রাম্পের সঙ্গে কথা বলবেন জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে প্রায় সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধের রূপরেখা তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইউক্রেন-রাশিয়া শান্তিচুক্তির খসড়া একা করেছে আমেরিকা, ট্রাম্পের সঙ্গে কথা বলবেন জেলেনস্কি

জেলেনস্কি এই চুক্তিকে অনুমোদন বা খারিজ করেননি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 21 November 2025 13:57

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকা আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কিকে ২৮ দফা শান্তিচুক্তি পাঠিয়ে দিয়েছে। রাশিয়ার সঙ্গে প্রায় সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধের রূপরেখা তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই খসড়া প্রস্তাবটি তৈরির সময় ইউক্রেনের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। যার ফলে কিয়েভ এবং অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রনেতা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে, জেলেনস্কি এই ট্রাম্পের শান্তিচুক্তিতে সই করবেন কিনা। এখনও জেলেনস্কি এই চুক্তিকে অনুমোদন বা খারিজ করেননি।

এই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকরা জানান, এতে ইউক্রেনকে কিছু জমি ছেড়ে দেওয়ার প্রস্তাব রয়েছে। এছাড়াও অস্ত্র ও সামরিক বহর কমানোর শর্ত রয়েছে। যদিও সামরিক বহর কমানোর বিষয়ে ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টার থাকবে আমেরিকা। মার্কিন আধিকারিকরা আরও জানিয়েছেন, যে কোনও শান্তিচুক্তিতেই দুপক্ষকেই নরম মনোভাব নিতে হবে। কিয়েভ শুধুমাত্র ত্যাগ করবে তা হয় না। মস্কোকেও আপসরফায় যেতে হবে।

জানা গিয়েছে, শান্তিচুক্তি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট কথা বলবেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। জেলেনস্কি গত বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পর জানান, তিনি গঠনমূলক, স্বচ্ছ ও দ্রুত কাজের পক্ষপাতী। এই প্রস্তাব নিয়ে তিনি ওয়াশিংটনের সঙ্গে কথা বলতে তৈরি। কিয়েভের সরকারি আধিকারিকরা জানান, প্রস্তাব অনুসারে ইউক্রেনও চায় শান্তি ফিরে আসুক।

ফলে এখন প্রশ্ন উঠেছে, অবশেষে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কি শেষ হতে চলেছেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই গোপনে এই শান্তিচুক্তি অনুমোদন করেছেন বলে জানা গিয়েছে। এই শান্তিচুক্তি কার্যকর হলেরাশিয়া-ইউক্রেনের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে চলা সংঘর্ষের অবসান হবে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশএই সপ্তাহেই ট্রাম্প অত্যন্ত গোপনে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২৮ দফা একটি শান্তিচুক্তি অনুমোদন করেন

বিদেশি সংবাদমাধ্যম এনবিসি নিউজ এই খবর জানিয়েছে। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উদ্ধৃত করে খবরে বলা হয়েছেএই শান্তিচুক্তির অনুমোদন পর্ব হয়েছে অত্যন্ত গোপনে। দুদেশের শীর্ষ প্রশাসনিক অফিসার ও ট্রাম্পের প্রশাসনের শীর্ষ আধিকারিকরা মিলে এই ২৮ দফা চুক্তি রূপায়ণ করেছেন। গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার ভিত্তিতে দুদেশ এই চুক্তির ব্যাপারে সহমত হয়েছে। খুব সাবধানে ও ধীরে ধীরে এই চুক্তিটি গড়ে উঠেছে

সংবাদে আরও জানা গিয়েছেইউক্রেনীয় অফিসারদের সঙ্গে ওই আলোচনায় ছিলেন রুশ দূত কিরিল দিমিত্রিয়েভ। এই চুক্তিটির উৎস হল ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা গাজা শান্তিচুক্তি। সেখান থেকেই এই নতুন চুক্তির রূপরেখা তৈরি করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও মার্কিন প্রশাসনিক কর্তাব্যক্তি এই চুক্তি নিয়ে মুখ খুলতে রাজি হননি। সকলেই জানিয়েছেনএটি প্রাথমিক আলোচনার স্তরে রয়েছে, পূর্ণাঙ্গ রূপ পায়নি

বুধবার সকালেই মার্কিন প্রতিনিধিদল ইউক্রেনের কিয়েভে পৌঁছায়। এই আলোচনায় সামরিক কৌশল ও প্রযুক্তি আলোচনা এবং শান্তি প্রক্রিয়া রূপায়ণ নিয়ে কথা হয়। যদি শেষমেশ শান্তিচুক্তিতে একমত হয়ে যুদ্ধাবসান ঘটেতাহলে প্রায় সাড়ে তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের অবসান ঘটবে বলে আশায় বুক বেঁধে রয়েছেন সকলে


```