Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

২০০% ট্যারিফ হুঁশিয়ারির ফলেই নাকি ভারত-পাক সংঘর্ষ বিরতি হয়! ফের মধ্যস্ততার দাবি ট্রাম্পের

২০০ শতাংশ ট্যারিফ হুঁশিয়ারির জেরেই ভারত-পাক সংঘাত থেমেছিল। বিস্ফোরক দাবি করে বসলেন ট্রাম্প। দিল্লি অবশ্য স্পষ্ট জানাচ্ছে, কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হয়নি।

২০০% ট্যারিফ হুঁশিয়ারির ফলেই নাকি ভারত-পাক সংঘর্ষ বিরতি হয়! ফের মধ্যস্ততার দাবি ট্রাম্পের

বোর্ড অফ পিসে ট্রাম্পের বক্তৃতা

গার্গী দাস

শেষ আপডেট: 20 February 2026 10:42

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালের ভারত-পাক সংঘাত নিয়ে ফের বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনিই নাকি ফোন করে থামিয়েছিলেন যুদ্ধ! তাঁর ২০০ শতাংশ শুল্ক (200% Tariff) চাপানোর হুঁশিয়ারিতে নাকি শান্ত হয় দুই দেশ। রাজি হয় শান্তি চুক্তিতে সম্মতি দিতে। তবে ভারত (India) স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই দাবি পুরোপুরি ভিত্তিহীন, শান্তির প্রস্তাব এসেছিল পাকিস্তানের পক্ষ থেকেই, কোনও তৃতীয় পক্ষ জড়িত ছিল না।

সম্প্রতি তাঁর বোর্ড অফ পিসের সভায় ট্রাম্প দাবি করলেন, তিনি “২৫ মিলিয়ন মানুষের প্রাণ বাঁচিয়েছেন”। বলেন, “যুদ্ধ তুঙ্গে ছিল। প্লেন ভেসে নামছিল। আমি দুই পক্ষকেই ফোন করে বলি—যদি শান্তি না করো, ট্রেড ডিল বন্ধ, উপর দিয়ে ২০০% শুল্ক চাপাব।” সেই সঙ্গে নতুন করে বললেন, সংঘাতে নাকি ১১টি যুদ্ধবিমান (Fighter Jets) ভুঁইফোঁড়া হয়েছিল—আগে দাবি করেছিলেন আটটি।

ট্রাম্পের কথায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী নাকি তাঁর সামনেই স্বীকার করেন, “প্রেসিডেন্ট কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন।” দু’পক্ষকেই চাপে ফেলেছিলেন তিনি, “যখন টাকার প্রশ্ন এল, দুই দেশই পিছু হটে গেল।” বলে দাবি করে বসেছেন এই বৈঠকে।

কিন্তু দিল্লির অবস্থান সম্পূর্ণ উল্টো। বারবার বলা হয়েছে, এ রকম কোনও ট্রাম্প-মধ্যস্থতা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে পাকিস্তানের অনুরোধে। দুই দেশের সেনার পর্যালোচনার পরই ১০ মে উত্তেজনা থেমেছে।

অপারেশন সিঁদুর: পাল্টা দমন অভিযান

পহেলগামে ২৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল জঙ্গি হামলায়। তার পরই ভারতীয় সশস্ত্র বাহিনী শুরু করে সন্ত্রাসবিরোধী অভিযান। নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর (Operation Sindoor)। পাকিস্তান ও পিওকে (PoK)–তে ৯টির বেশি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানে ভারত। জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) এবং লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba)–র প্রশিক্ষণ ও কমান্ড সেন্টারগুলিকেই নিশানা করা হয়েছিল মূলত। খতম হয় একশোরও বেশি জঙ্গি।

পরবর্তীতে পাকিস্তান ৮-১০ মে ভারতের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার চেষ্টা করে। তার পর ভারত আবার চালায় মিসাইল ও ড্রোন হামলা (Missile & Drone Strikes)। চার দিনের উত্তেজনার পর ১০ মে দুই দেশ সমঝোতায় সম্মতি দেয়। হয় ফোনাফুনি ও বৈঠক।

বিষয়টির প্রথম ঘোষণা ট্রাম্প করেছিলেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ট্রাম্পের মধ্যস্ততা তাও অস্বীকার করেছে দিল্লি। এপর্যন্ত প্রতিবারই বলা হয়েছে, এটি দু'দেশের সিদ্ধান্ত ছিল।


```