Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সুপার টাইফুন রাগাসা আছড়ে পড়বে বিকেলে, ঝাপটাতেই মৃত ১৪, বিধ্বস্ত তাইওয়ান-ফিলিপিন্স

বুধবার চিনের তাইশান ও ঝাংজিয়াং-এর মধ্যবর্তী কোনও জায়গায় বিকেল ও সন্ধ্যার মধ্যে আছড়ে পড়বে এ বছরের সবচেয়ে ভয়ানক সামুদ্রিক ঝড় রাগাসা।

সুপার টাইফুন রাগাসা আছড়ে পড়বে বিকেলে, ঝাপটাতেই মৃত ১৪, বিধ্বস্ত তাইওয়ান-ফিলিপিন্স

এ পর্যন্ত ১২৪ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার ও ত্রাণকার্যে সেনা নামানো হয়েছে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 24 September 2025 10:14

দ্য ওয়াল ব্যুরো: তাইওয়ান ও ফিলিপিন্সকে বিধ্বস্ত করে সুপার টাইফুন রাগাসা ধেয়ে চলেছে চিনের দিকে। বুধবার চিনের তাইশান ও ঝাংজিয়াং-এর মধ্যবর্তী কোনও জায়গায় বিকেল ও সন্ধ্যার মধ্যে আছড়ে পড়বে এ বছরের সবচেয়ে ভয়ানক সামুদ্রিক ঝড় রাগাসা। এই ঝড়ে এখনও পর্যন্ত তাইওয়ানের পূর্ব প্রদেশ হুয়ালিয়েনের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ১৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পাহাড়ি একটি হৃদের জল টেনে বাইরে আছড়ে ফেলে দিয়েছে সুপার টাইফুন রাগাসা। তাতে এ পর্যন্ত ১২৪ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার ও ত্রাণকার্যে সেনা নামানো হয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র জানিয়েছেন, বুধবার সকাল ৭টা পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ১৪ জন মৃত ও ১৮ জন আহত হয়েছেন সামুদ্রিক ঝড়ে। তবে এই প্রদেশে নিখোঁজের সংখ্যা প্রায় ১২৪ জন। রাগাসার প্রকোপে এর আগেই ফিলিপিন্সের সৈকত এলাকায় বহু গাছ ভেঙে পড়েছে। বাড়ির ছাদ উড়ে গিয়েছে। উত্তর ফিলিপিন্সে দুজনের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষ স্কুল এবং উদ্ধার শিবিরে মাথা গুঁজেছেন।

বুধবার সকাল থেকে হংকং এবং দক্ষিণ চিনের সর্বত্র হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সকাল থেকেই ভারী বৃষ্টি ও জোরাল হাওয়া বইছে। চিন প্রশাসন ১০টি শহরে স্কুল ও যাবতীয় অফিসকাছারিতে ছুটি ঘোষণা করেছে, যতক্ষণ না বিপর্যয় পুরোপুরি কেটে যায়। একমাত্র হংকংয়ের শেয়ার মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সুপার টাইফুন রাগাসা ঘণ্টায় ১৯৫ কিমি বেগে বইবে বলে জানিয়েছে হংকং আবহাওয়া দফতর। বিপর্যয় এড়াতে মঙ্গলবার সন্ধ্যা থেকে হংকংয়ের সব বিমান বাতিল করা হয়েছে। ক্যাথে প্যাসিফিক বিমান সংস্থা সূত্রে খবর কমবেশি ৫০০ উড়ান বাতিল করতে হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে। সমুদ্রপাড় এলাকা পাঁচ মিটার উচ্চতার ঢেউ উঠবে।

নাম কেন রাগাসা

নামটি ফিলিপিন্স ভাষায়। নামটি তাদেরই দেওয়া। যার অর্থ দ্রুতগামী। একে ঝড়ের রাজা বলা হয়েছে। চিন ইতিমধ্যেই প্রায় ৪ লক্ষ দুর্গতকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে।


```