Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মহাকাশে শরীর দুর্বল হয়! ওষুধ খুঁজছেন শুভাংশু শুক্লা, এই গবেষণায় লাভবান হবে গোটা পৃথিবী

বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণা গোটা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। কারণ, মহাকাশে যাঁরা দীর্ঘ সময় থাকেন বা পৃথিবীতে যাঁরা বয়সজনিত কারণে পেশিশক্তি হারান, তাঁদের চিকিৎসার পথ খুলে দিতে পারে এই পরীক্ষা।

মহাকাশে শরীর দুর্বল হয়! ওষুধ খুঁজছেন শুভাংশু শুক্লা, এই গবেষণায় লাভবান হবে গোটা পৃথিবী

ফাইল চিত্র

শেষ আপডেট: 1 July 2025 19:43

দ্য ওয়াল ব্যুরো: মহাকাশে দীর্ঘদিন কাটালে মাংসপেশির ক্ষমতা কমে যেতে পারে। এই সমস্যারই সমাধান খুঁজছেন ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পৌঁছনো প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস তৈরি করেছেন তিনি। ইলন মাস্কের (Elon Musk) সংস্থা অ্যাক্সিয়ম স্পেসের মিশন ৪-এ অংশ নিয়েই এই কৃতিত্ব এসেছে তাঁর ঝুলিতে।

বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণা গোটা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। কারণ, মহাকাশে যাঁরা দীর্ঘ সময় থাকেন বা পৃথিবীতে যাঁরা বয়সজনিত কারণে পেশিশক্তি হারান, তাঁদের চিকিৎসার পথ খুলে দিতে পারে এই পরীক্ষা।

শুভাংশু জানিয়েছেন, 'আমরা যখন মহাকাশে যাই, তখন মাধ্যাকর্ষণ থাকে না, ফলে শরীরের ওপর কোনও চাপও থাকে না। সেই জন্যই পেশির শক্তি কমে যেতে থাকে। আমি পরীক্ষা করছি যদি কোনও সাপ্লিমেন্ট দেওয়া হয়, তাহলে সেটা এই সমস্যা দূর করতে পারবে।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে মহাকাশ থেকেই ভিডিও বার্তা চলাকালীন এই গবেষণার গুরুত্ব ব্যাখ্যা করেছিলেন তিনি।

জাপানি ল্যাব কিবোর লাইফ সায়েন্স গ্লোভবক্সে এই পরীক্ষা করছেন শুভাংশু (Shubhanshu Shukla)। সেখানে তিনি 'মাসল স্টেম সেল কালচার' পর্যবেক্ষণ করছেন। এই 'স্টেম সেল' গবেষণা ভবিষ্যতে মহাকাশচারীদের দীর্ঘ সময়ের জন্য সুস্থ রাখার পথ দেখাবে। এই গবেষণা কিন্তু শুধু মহাকাশের জন্য নয়, পৃথিবীতেও এর বড় প্রভাব পড়তে পারে। যেমন, বয়সের কারণে বা অসুস্থতার জন্য যাঁদের পেশি দুর্বল হয়ে যাচ্ছে, তাঁদের ক্ষেত্রেও এই চিকিৎসা কাজে লাগতে পারে।

ইলন মাস্কের সংস্থার (Axiom Space) তরফে জানানো হয়েছে, এই গবেষণার ফল দীর্ঘ মহাকাশ যাত্রার সময় পেশির অবক্ষয় ঠেকাতে সাহায্য করতে পারে। পাশাপাশি, পৃথিবীতে বৃদ্ধ বয়সে বা দীর্ঘ সময় শয্যাশায়ী থাকার কারণে পেশির ক্ষমতা কমে যাওয়ার সমস্যারও সমাধান দিতে পারে।

'ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা  (Shubhanshu Shukla) এই গবেষণার পাশাপাশি ভারতীয় পড়ুয়াদের জন্য একটি বিশেষ ভিডিও বানাচ্ছেন, যার মাধ্যমে বোঝানো হবে মহাকাশে কীভাবে হজম প্রক্রিয়া কাজ করে।', এমনটাও জানিয়েছে নাসা (NASA)

গত ২৫ জুন মহাকাশে পাড়ি দিয়েছেন লখনউয়ের ছেলে শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কৃতিত্ব তাঁর। শুভাংশুর সঙ্গে রয়েছেন আরও তিন সহযোদ্ধা। তাঁরা এই মিশনে মোট ১৪ দিন ধরে ৩১টি দেশের প্রতিনিধিত্বে ৬০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা ও বাণিজ্যিক কার্যকলাপ চালাবেন। এর মধ্যে ভারতের পক্ষ থেকে ইসরোর (ISRO) সাতটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা করা হবে।


```