Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেফালির সেলফ-মেডিকেশন ডেকেছে বিপদ? নড়ে বসল মহারাষ্ট্র সরকার, অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্টের

সাংবাদিকদের সামনে যোগেশ কদম বলেন, "শেফালি জরিয়ালার মৃত্যু নিয়ে প্রথম দিন থেকেই বলেছিলাম, যদি কোনও অসঙ্গতি বা অভিযোগ পাওয়া যায়, তদন্ত করব। এখন আমরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছি।

শেফালির সেলফ-মেডিকেশন ডেকেছে বিপদ? নড়ে বসল মহারাষ্ট্র সরকার, অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্টের

গ্রাফিক্স- দ্য ওয়াল

শেষ আপডেট: 1 July 2025 19:03

দ্য ওয়াল ব্যুরো: ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জরিওয়ালার (Shefali Jariwala) মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে (Post Mortem Report) অস্বাভাবিক কিছু পাওয়া গেলে তদন্ত হবেই, একথা জানালেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যোগেশ কদম। সরকার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করবে বলেও জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের সামনে যোগেশ কদম (Yogesh Kadam) বলেন, "শেফালি জরিয়ালার মৃত্যু নিয়ে প্রথম দিন থেকেই বলেছিলাম, যদি কোনও অসঙ্গতি বা অভিযোগ পাওয়া যায়, তদন্ত করব। এখন আমরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছি। যদি সেখানে কিছু সন্দেহজনক পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।"

গত শুক্রবার মাত্র ৪২ বছর বয়সে মৃত্যু হয় শেফালি জরিওয়ালার (Shefali Jariwala Death)। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক মনে করা হলেও নিশ্চিত হওয়া যায়নি। ওইদিন রাতে অভিনেত্রী অসুস্থ বোধ করলে তাঁর স্বামী পরাগ ত্যাগী (Parag Tyagi) রাত ১১টা ১৫ মিনিট নাগাদ আন্ধেরির বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে মৃত (ব্রট ডেড) ঘোষণা করেন। এরপরই শেফালির দেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেফালি (Shefali Jariwala Death) দীর্ঘদিন ধরে স্নায়ুর সমস্যায় ভুগছিলেন এবং নিয়মিত ওষুধও খাচ্ছিলেন। প্রাথমিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত (Heart Attack) হয়ে মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, কিন্তু টক্সিকোলজি ও হিস্টোপ্যাথোলজি রিপোর্ট হাতে এলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে।

শেফালির বাড়িতে তল্লাশি চালিয়ে গ্লুটাথায়োন, ভিটামিন সি ইঞ্জেকশন ও অম্বলের ওষুধ পেয়েছে পুলিশ ও ফরেন্সিক টিম। এই সবই সৌন্দর্য বাড়াতে ব্যবহার করা হয়। যদিও চিকিৎসকের মতে, এই ওষুধগুলি সরাসরি হৃদরোগের জন্য দায়ী নয়, তবে যদি হরমোনাল থেরাপি নেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতেই পারে।

আরও জানা গিয়েছে, গত সাত-আট বছর ধরে প্রতি মাসেই এই অ্যান্টি এজিং ওষুধ খাচ্ছিলেন শেফালি। বছর কয়েক আগে এক চিকিৎসকের পরামর্শেই ওষুধ নেওয়া শুরু করেন তিনি। তবে ঘটনার দিন অর্থাৎ ২৭ জুন বাড়িতে পুজো থাকায় উপবাস ছিল শেফালির। চিকিৎসকদের অনুমান, খালি পেটে অ্যান্টি এজিং ওষুধের ইনজেকশন নেওয়ার জেরেই হার্টঅ্যাটাক হতে পারে তাঁর।


```