Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মৃত্যুর রাতেও নিয়েছিলেন সেই ওষুধ, স্বামীকে শেষবার কী বলেছিলেন শেফালি? মুখ খুললেন বান্ধবী

বয়স ধরে রাখতে নিয়মিত ভিটামিন সি এবং গ্লুটাথিয়ন আইভি ড্রিপ নিতেন শেফালি। মৃত্যুর দিন রাতেও নেন বলে জানিয়েছেন পূজা।

মৃত্যুর রাতেও নিয়েছিলেন সেই ওষুধ, স্বামীকে শেষবার কী বলেছিলেন শেফালি? মুখ খুললেন বান্ধবী

মুখ খুললেন বান্ধবী

শেষ আপডেট: 1 July 2025 14:08

দ্য ওয়াল ব্যুরো: 'কাঁটা লাগা' খ্যাত অভিনেত্রী শেফালি জরিওয়ালার মৃত্যুতে এখনও শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি। ৪২ বছরের অভিনেত্রীর আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছেন না কেউই। তবে মৃত্যুর আগের মুহূর্তে কী হয়েছিল? এবার সেই হৃদয়বিদারক মুহূর্তের কথা জানালেন শেফালির ঘনিষ্ঠ বন্ধু পূজা ঘাই।

পূজা জানান, “শেফালি বরাবরই স্বাস্থ্য সচেতন ছিল। ঠিক মতো খেত, রুটিন মেনে চলত। সুস্থ থাকার জন্য কখনও তাকে আলাদা করে চেষ্টা করতে হয়নি। এটা তার জীবনযাপনের অঙ্গ ছিল।”

মৃত্যুর ঠিক আগের দিন বাড়িতে সত্যনারায়ণ পুজো করেছিলেন শেফালি-পরাগ। পূজার কথায়, “বাড়ি তখনও ফুল দিয়ে সাজানো। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর শেফালি পরাগকে বলেছিল, পোষ্যকে নিয়ে হেঁটে আসতে (ডগ ওয়াক)। পরাগ নেমে যাওয়ার পরই বাড়ির পরিচারক পরাগকে ফোন করে বলে, দিদির শরীরটা ভাল নেই।"

শেফালির পোষ্যর বয়স হয়েছে। পরিচারককে নিচে আসতে বলে পোষ্যটিকে তাঁর জিম্মায় দিয়ে তক্ষুণি উপরে চলে যান পরাগ। পূজার কথায়, "পরাগ গিয়ে দেখে শেফালির পালস তখনও চলছে, তবে শরীর নিস্তেজ। চোখ খোলা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ।"

বয়স ধরে রাখতে নিয়মিত ভিটামিন সি এবং গ্লুটাথিয়ন আইভি ড্রিপ নিতেন শেফালি। মৃত্যুর দিন রাতেও নেন বলে জানিয়েছেন পূজা। যদিও পূজার দাবি, এর সঙ্গে মৃত্যুর যোগ নেই। দুবাইয়ে অনেকেই নিয়ে থাকেন এই ধরনের ওষুধ। ওদিকে মেয়ের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন শেফালির মা। পূজার কথায়, " “ওর মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন। বুকে খুব ব্যথা হচ্ছিল। আমি ডাক্তার ডেকে ওষুধ দিয়ে ওকে ঘুম পাড়িয়ে বাড়ি ফিরেছিলাম।”

ঠিক কী কারণে শেফালির মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে জানা যাচ্ছে, হঠাৎ করেই রক্তচাপ নেমে যাওয়াতেই হার্টফেল হয় তাঁর। যদিও প্রাথমিক তদন্তে 'ফাউল প্লে'র সম্ভাবনা নেই বলেই জানিয়েছে পুলিশ। শেফালির মৃত্যুতে শোকের আবহ বলিপাড়ায়।


```