শেষকৃত্যের পর কান্নায় ভেঙে পড়া পরাগ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমার পরির জন্য সবাই প্রার্থনা করুন। দয়া করে ওর আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন।”
.png.webp)
শেষ আপডেট: 29 June 2025 19:04
দ্য ওয়াল ব্যুরো: জীবনটাই যেন থেমে গিয়েছে পরাগ ত্যাগীর। শনিবার স্ত্রী শেফালির দাহকার্য সম্পন্ন হয়েছে। এ দিন অর্থাৎ রবিবার স্ত্রীর শেষ অস্থি আঁকড়ে ধরে তিনি পৌঁছলেন আরব সাগরের পাড়ে। সমুদ্রের বুকে স্ত্রীর শেষ অবশিষ্টটুকু মিশিয়ে দিলেন ভালোবাসায়, চোখের জলে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই হৃদয়বিদারক মুহূর্তের ভিডিও। যা দেখে কান্না ধরে রাখতে পারছেন না সাধারণও। ঘুরেফিরে একটাই কথা বলছেন সকলে, 'এটা গল্প হলেও পারত'।
শেফালির মৃত্যুর পর থেকেই বিধ্বস্ত পরাগ। শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। তারপর থেকেই স্ত্রীর দেহকে জড়িয়ে ধরে বারবার কান্নায় ভেঙে পড়েছেন পরাগ। শ্মশান থেকে বের হওয়ার সময়ও দেখা যায়, স্ত্রীর দেহ ধরে কাঁদছেন পরাগ।

শেষকৃত্যের পর কান্নায় ভেঙে পড়া পরাগ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমার পরির জন্য সবাই প্রার্থনা করুন। দয়া করে ওর আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন।”
শুক্রবার মধ্যরাতে নিজের অন্ধেরির বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন শেফালি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ফরেন্সিক দল শেফালির বাড়ি ঘুরে দেখে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। কেউ বলছেন হৃদরোগ আবার অনেকেরই দাবি অ্যান্টি এজিং ট্রিটমেন্টই তাঁর আকস্মিক প্রয়াণের কারণ। কী বা এমন বয়স হয়েছিল শেফালির? মাত্র ৪২-এই চলে গেলেন তিনি।