Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ড্রাগন ক্যাপস্যুল থেকে বেরিয়ে এলেন শুভাংশুরা, উচ্ছ্বাসে ফেটে পড়লেন সকলে

মঙ্গলবার ভারতীয় সময় দুপুর ৩টা ১ মিনিটে প্রশান্ত মহাসাগরের বুকে নেমে আসে স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’। স্বাস্থ্য পরীক্ষার পর একে একে বের করে আনা হয় শুভাংশুদের। 

ড্রাগন ক্যাপস্যুল থেকে বেরিয়ে এলেন শুভাংশুরা, উচ্ছ্বাসে ফেটে পড়লেন সকলে

বেরিয়ে এলেন শুভাংশু।

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 15 July 2025 16:09

দ্য ওয়াল ব্যুরো: মহাকাশ অভিযান শেষ করে পৃথিবীতে সফল অবতরণ শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারীর। মঙ্গলবার ভারতীয় সময় দুপুর ৩টা ১ মিনিটে প্রশান্ত মহাসাগরের বুকে নেমে আসে স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’। স্বাস্থ্য পরীক্ষার পর একে একে বের করে আনা হয় শুভাংশুদের। পৃথিবীর কক্ষপথে ১৮ দিন কাটিয়ে সফল অভিযানের পর ফিরল মহাকাশযান।  

নির্ধারিত সময়েই পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকে ‘ড্রাগন’। ক্যাপসুলটি যখন সান ডিয়েগোর উপকূলে নামে, তখন ক্যালিফোর্নিয়ায় গভীর রাত। পূর্ব পরিকল্পনা মতোই, সেই সময় ঘর্ষণ ও তাপের মাত্রা থাকে সবচেয়ে বেশি। তীব্র গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছিল ক্যাপসুল, যার গতি ছিল ঘণ্টায় প্রায় ২৮ হাজার কিলোমিটার। ধাপে ধাপে তা কমে হয় ২৪ কিলোমিটার প্রতি ঘণ্টা। শেষে একে একে খুলে যায় চারটি প্যারাস্যুট। সেগুলির সাহায্যে ধীরে ধীরে নেমে আসে মহাকাশযান, অবতরণ করে প্রশান্ত মহাসাগরে।

শুভাংশুদের আনতে প্রশান্ত মহাসাগরে আগে থেকেই প্রস্তুত ছিল স্পেস এক্সের দল। অবতরণের ঠিক পরপরই উদ্ধারকারী দল ক্যাপসুলের অবস্থান চিহ্নিত করে দ্রুত সেটির কাছে পৌঁছে যায়। এরপর জল থেকে তুলে আনা হয় মহাকাশযানটিকে। ক্যাপসুলটি নিরাপদভাবে জাহাজে তোলা হলে কিছু সময়ের মধ্যেই খুলে দেওয়া হয় এর হ্যাচ। একে একে বাইরে আনা হয় চার মহাকাশচারীকে, তাঁদের মধ্যেই একজন ভারতের গগনযাত্রী শুভাংশু শুক্লা।

জাহাজেই তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দীর্ঘদিন মাধ্যাকর্ষণহীন পরিবেশে কাটানোর পর শরীর ঠিকভাবে পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছেন কিনা, তা দেখার জন্যই এই পরীক্ষা করা হয়। পরবর্তী এক সপ্তাহ তাঁদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে।

শুভাংশুর এই অভিযানকে প্রধানমন্ত্রী ভারতের ভবিষ্যতের মহাকাশ কর্মসূচির গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, এই সফলতা শুধু এক ব্যক্তির নয়, গোটা দেশের গর্বের প্রতীক।


```