Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সাময়িক স্বস্তি ভারতীয় নার্সের, মৃত্যুদণ্ড কার্যকরের ২৪ ঘণ্টা আগে তা স্থগিত রাখল ইয়েমেন

ইয়েমেন প্রশাসন ইতিবাচক সাড়া দেয়নি। এখন নিহতের পরিবারকে টাকা দিয়ে মৃত্যুদণ্ড এড়ানোর শেষ চেষ্টা করা যেতে পারে।

সাময়িক স্বস্তি ভারতীয় নার্সের, মৃত্যুদণ্ড কার্যকরের ২৪ ঘণ্টা আগে তা স্থগিত রাখল ইয়েমেন

নিমিশা প্রিয়া

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 July 2025 15:22

দ্য ওয়াল ব্যুরো: ইয়েমেনে (Yemen) প্রবাসী ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার (Indian Nurse Nimisha Priya) মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা বুধবার। তবে ঠিক ২৪ ঘণ্টা আগেই তা স্থগিত করে দিল স্থানীয় কর্তৃপক্ষ। এখনই ফাঁসি (Execution) হচ্ছে না নিমিশার। অর্থাৎ সাময়িক স্বস্তি পেলেন তিনি এবং তাঁর পরিবার।

নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড আপাতত একদিনের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে এর অর্থ এই নয় যে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে বা দেশে ফেরানোর ব্যবস্থা হয়েছে। জানা গেছে, খুন হওয়া ব্যক্তির পরিবারের সঙ্গে আলোচনার পর সেখানকার কর্তৃপক্ষ আপাতত একদিনের জন্য ফাঁসি পিছিয়ে দিতে রাজি হয়েছেন। তবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দখলে থাকা রাজধানী সানায় প্রিয়া এখনও বন্দি।

ভারত সরকারের পক্ষ থেকে প্রিয়াকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। তবে তাঁর মৃত্যুদণ্ড (execution of Nimisha Priya an Indian nurse of Yemen) রদের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। গত সোমবার সুপ্রিম কোর্টে (supreme court) বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে একথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, সব ধরনের কূটনৈতিক চ্যানেল ব্যবহার করা হয়েছে। ইয়েমেন প্রশাসন ইতিবাচক সাড়া দেয়নি। এখন নিহতের পরিবারকে টাকা দিয়ে মৃত্যুদণ্ড এড়ানোর শেষ চেষ্টা করা যেতে পারে। তবে সেটা নির্ভর করবে ইয়েমেনের নিহতের পরিবার তাতে সায় দেবে কিনা তার উপর।

আসলে ভারতের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের সঙ্গে, হুতিদের সঙ্গে নয়। আর তারাই ইয়েমেনের অধিকাংশ জায়গা নিয়ন্ত্রণ করে। হুতিদের প্রধান প্রশাসনিক সংগঠন ‘সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল’। তারা নিয়ন্ত্রণ করছে ইয়েমেনের বড় অংশ, যার মধ্যে পড়ে রাজধানী সানাও। এই সানাতেই নিমিশার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা। ফলে, ভারত সরকার তাদের সঙ্গে সরাসরি কোনও কূটনৈতিক যোগাযোগ করতে পারছে না।


```