সিন্ধু জলচুক্তি নিয়ে প্রায় একই ভাষায় একের পর এক হুমকিবার্তা ভেসে আসছে ভারতের পশ্চিম সীমান্তের ওপার থেকে। আইএসআইয়ের লিখে দেওয়া একই চিত্রনাট্যে ডায়ালগবাজি করে চলেছেন আসিম মুনির, বিলাওল ভুট্টো এবং সর্বশেষে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পাকিস্তানের ‘পুতুল প্রধানমন্ত্রী’ শরিফ ফের এক দফা সিন্ধু জলচুক্তি নিয়ে ফাঁপা গর্জন করলেন মহাসিন্ধুর ওপার থেকে।
শেষ আপডেট: 13 August 2025 11:23
দ্য ওয়াল ব্যুরো: ৪৮ ঘণ্টা। চার ব্যক্তি। চার হুমকি। পাক চর সংস্থা আইএসআইয়ের লিখে দেওয়া একই ভাষায় পাঠ করে শোনালেন সেদেশের কর্তাব্যক্তিরা। সিন্ধু জলচুক্তি নিয়ে প্রায় একই ভাষায় একের পর এক হুমকিবার্তা ভেসে আসছে ভারতের পশ্চিম সীমান্তের ওপার থেকে। আইএসআইয়ের লিখে দেওয়া একই চিত্রনাট্যে ডায়ালগবাজি করে চলেছেন আসিম মুনির, বিলাওল ভুট্টো এবং সর্বশেষে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পাকিস্তানের ‘পুতুল প্রধানমন্ত্রী’ শরিফ ফের এক দফা সিন্ধু জলচুক্তি নিয়ে ফাঁপা গর্জন করলেন মহাসিন্ধুর ওপার থেকে। সিন্ধুর জলস্পর্শ করলে ভারতকে মারাত্মক ফল ভোগ করতে হবে বলে মঙ্গলবার রাতে ইসলামাবাদের এক সভায় তর্জনী উঁচিয়ে গর্জন করেন শরিফ। যার অর্থ হল, নদীর জল প্রবহমান থাকুক এবং একই সঙ্গে জঙ্গিদের প্রবাহও সমান তরঙ্গে চলতে থাকুক।
অপারেশন সিঁদুরে নাক কাটা যাওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফ এবারে বললেন, ভারত যদি সিন্ধুর জল ছিনতাই করে, তাহলে তাদের এমন শিক্ষা দেব যে, তারা কান ধরে ক্ষমা চাইতে বাধ্য হবে। যে অনুষ্ঠানে তিনি এ কথা বলছিলেন, সেখানে প্রধানমন্ত্রীর এরকম দৃঢ়চেতা ঘোষণায় কাউকে তালি দিতে দেখা যায়নি। শরিফ বলেন, দেশের ভাগের একবিন্দু জলও শত্রুদের ছিনিয়ে নিতে দেব না।
প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পহলগামে জঙ্গি হানার পরদিন, ২৩ এপ্রিল ভারত সরকার ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখে। জঙ্গিদের মদত দেওয়ার কারণে নয়াদিল্লি এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় গত গ্রীষ্মে পাকিস্তানের কৃষিকাজে ব্যাপক প্রভাব পড়েছিল। তারপর থেকে পাকিস্তান ধারাবাহিকভাবে সিন্ধু নদের জলের ভাগাভাগি নিয়ে হুমকির পর হুমকি দিয়ে চলেছে ভারতকে।
Shehbaz Sharif warns India of “serious consequences” if the Indus Water Treaty is touched… because in Pakistan’s worldview, water is off-limits but exporting militants is fair game.
Four threats in 48 hrs from 4 men reading the same ISI script. Islamabad’s version of water… pic.twitter.com/DwXV9hbsPn
— Mariam Solaimankhil (@Mariamistan) August 12, 2025
প্রথমেই পাকিস্তানি নেতারা জল বন্ধ করার সিদ্ধান্তকে যুদ্ধের শামিল বলে ব্যাখ্যা করেছিলেন। ইসলামাবাদের ওই অনুষ্ঠানে শরিফকে বলতে শোনা গিয়েছে যে, আমি আজ শত্রুদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, যদি আমাদের প্রাপ্য জল কেউ আটকে রাখে তাহলে তারা যেন মনে রাখে তোমরা পাকিস্তানের কাছ থেকে এক ফোঁটা জলও ছিনিয়ে নিতে পারবে না। তোমাদের এমন শিক্ষা দেব যে, শেষে কান ধরে বসে থাকতে হবে। পাক প্রধানমন্ত্রীর এই হুমকির জবাবে ভারত সরকার এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি।