Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

আসিম মুনির যেন স্যুট পরা ওসামা বিন লাদেন, পরমাণু হুমকি নিয়ে নিন্দায় পেন্টাগনের প্রাক্তনী

আমেরিকার সেনাবাহিনীর সদর দফতরের প্রাক্তন অফিসার রুবিনের ভাষায়, পাক ফিল্ড মার্শাল আসিম মুনির হলেন স্যুট পরা ওসামা বিন লাদেন।

আসিম মুনির যেন স্যুট পরা ওসামা বিন লাদেন, পরমাণু হুমকি নিয়ে নিন্দায় পেন্টাগনের প্রাক্তনী

পাক ফিল্ড মার্শাল আসিম মুনির হলেন স্যুট পরা ওসামা বিন লাদেন।

শেষ আপডেট: 12 August 2025 11:35

দ্য ওয়াল ব্যুরো: ভারতকে পরমাণু বোমা মারার হুমকি নিয়ে পাক সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে খড়্গহস্ত হলেন পেন্টাগনের প্রাক্তনী মাইকেল রুবিন। আমেরিকার সেনাবাহিনীর সদর দফতরের প্রাক্তন অফিসার রুবিনের ভাষায়, পাক ফিল্ড মার্শাল আসিম মুনির হলেন স্যুট পরা ওসামা বিন লাদেন। তিনি বলেন, মুনির যে ভাষায় কথা বলেছেন, তা শুনে ৯/১১-র হামলার মূল পান্ডা আল কায়েদার জঙ্গি নেতা ওসামা বিন লাদেনের কথা মনে করিয়ে দিচ্ছে।

আসিম মুনিরের বিরুদ্ধে কঠিন কূটনৈতিক পদক্ষেপ জরুরি বলে জানিয়ে রুবিন আরও বলেন, পাক ফিল্ড মার্শালকে আমেরিকায় পার্সোনা নন গ্র্যাটা (একটি কূটনৈতিক শব্দবন্ধ, যার অর্থ কোনও ব্যক্তিকে রাষ্ট্র কর্তৃক অনুমোদন বাতিল করা) ঘোষণা করা উচিত। তাঁকে আর কখনও মার্কিন ভিসা দেওয়াই উচিত নয়। তাঁর সঙ্গে আরও অনেক পাকিস্তানি আধিকারিকের বিরুদ্ধেই এই ব্যবস্থা নেওয়া উচিত। তাঁর মতে, যতক্ষণ না পাকিস্তান ক্ষমা চাইবে, ততদিন এই ব্যবস্থা থাকা উচিত।

মঙ্গলবার সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে রুবিন বলেন, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের হুমকি মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, ইসলামাবাদের এই হুমকি বিশ্বের সামনে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। এই দেশ কি আদৌ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তার দায়িত্ব পালন করবে? অথবা শেষ সময় চলে আসা পর্যন্ত অপেক্ষা করবে।

মাইকেল রুবিন এরপরেই বলেন, পাকিস্তানি ফিল্ড মার্শালের উসকানিমূলক ধমকি ওসামা বিন লাদেনের মুখের কথাকে স্মরণ করিয়ে দিচ্ছে। আমেরিকা সন্ত্রাসবাদকে দেখে অভাব-বঞ্চনার চশমা চোখে। তারা বোঝে না বহু জঙ্গির মনে আদর্শগত আক্রোশ চোরা স্রোতের মতো ঘুরে বেড়ায়। তাই আসিম মুনিরকে দেখে মনে হয়েছে, উনি যেন স্যুট পরা ওসামা বিন লাদেন।

মার্কিন সেনা ও সেদেশের চর সংস্থা সিআইএ-র কার্যালয়ের প্রাক্তন এই অফিসার আদতে আমেরিকার ফ্লোরিডার ট্যাম্পায় এক অনুষ্ঠানে ভারতকে হুমকি দেওয়ার বিষয়ে মন্তব্য করছিলেন। সেখানে ভারতের অপারেশন সিঁদুরে নাক কাটা যাওয়া সেনাপ্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন যে, পাকিস্তানের কাছে পরমাণু বোমা রয়েছে। যদি তাদের ক্ষতি হয়, তাহলে তারা অর্ধেক পৃথিবীকে নিয়ে ডুববে।

রুবিন জোরের সঙ্গে বলেন, আমেরিকা কেন পাকিস্তানকে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির বাইরে প্রধান সহযোগী হিসেবে মনে করছে, এর কোনও কারণ নেই। পাকিস্তানকে এই মুহূর্তে রাষ্ট্রের মদতে সন্ত্রাসবাদের কারণে ন্যাটো সহযোগীর বাইরে ফেলে দেওয়া উচিত। মার্কিন সেন্ট্রাল কমান্ডের সদস্য থেকে বহিষ্কার করা উচিত।


```