Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভারতে তেল পাঠাবে রাশিয়া, মিলবে ৫ শতাংশ ছাড়! মার্কিন চোখরাঙানি এড়িয়ে স্পষ্ট বার্তা মস্কোর

কূটনৈতিক চাপ থাকা সত্ত্বেও ভারত প্রায় একই মাত্রায় তেল আমদানি অব্যাহত রেখেছে। ৫ শতাংশ ছাড়ে তেল দেবে মস্কো।

ভারতে তেল পাঠাবে রাশিয়া, মিলবে ৫ শতাংশ ছাড়! মার্কিন চোখরাঙানি এড়িয়ে স্পষ্ট বার্তা মস্কোর

মোদী ও পুতিন

গার্গী দাস

শেষ আপডেট: 20 August 2025 19:43

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া জানিয়ে দিল, মার্কিন চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের সঙ্গে তেল বাণিজ্য থামবে না। বরং আলোচনার ভিত্তিতে ভারতীয় ক্রেতারা রাশিয়ান অপরিশোধিত তেল পাবেন ৫ শতাংশ পর্যন্ত ছাড়ে।

ভারতে নিযুক্ত রাশিয়ার ডেপুটি ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইয়েভগেনি গ্রিভা বলেন, 'রাশিয়ান অপরিশোধিত তেল কেনায় প্রায় ৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এটা অবশ্যই আলোচনার উপর নির্ভর করবে। ছাড়ের অঙ্ক ব্যবসায়ীদের মধ্যে আলোচনার বিষয়, তবে সাধারণত প্লাস-মাইনাস ৫ শতাংশের মধ্যেই ঘোরাফেরা করে।'

তিনি আরও জানান, রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও ভারত প্রায় একই মাত্রায় তেল আমদানি অব্যাহত রেখেছে। তাঁর সঙ্গেই উপস্থিত ছিলেন রাশিয়ার ডেপুটি চিফ অব মিশন রোমান বাবুশকিন। তিনি বলেন, 'এটা নিঃসন্দেহে ভারতের জন্য কঠিন পরিস্থিতি। তবু আমাদের সম্পর্কের উপর আস্থা আছে। আমরা নিশ্চিত, বাইরের চাপ সত্ত্বেও ভারত-রাশিয়া জ্বালানি সহযোগিতা চলতে থাকবে।'

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থ জোগাচ্ছে দিল্লি। সেই কারণেই রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতীয় আমদানির উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেন, 'ভারত রাশিয়ার তেলের একটি বৈশ্বিক ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করছে। নিষিদ্ধ তেল কিনে সেটিকে উচ্চমূল্যের রফতানিতে পরিণত করছে। এর ফলে মস্কো ডলারের জোগান পাচ্ছে।'

এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে ভারত। কেন্দ্র জানিয়েছে, মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত 'অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।' সরকারের বক্তব্য, এই শুল্কে ভারতীয় বস্ত্র, মৎস্য ও চামড়ার রফতানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অর্থনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না নয়াদিল্লি।

মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে কারোলিন লেভিট জানিয়ে দেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর শুল্ক চাপিয়েছেন রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ থেকে বিরত রাখার জন্য। বলেন, 'প্রেসিডেন্ট এই যুদ্ধ শেষ করার জন্য প্রকাশ্যে প্রবল চাপ সৃষ্টি করেছেন। তিনি পদক্ষেপও করেছেন। ভারতের বিরুদ্ধে শুল্ক এবং অন্যান্য পদক্ষেপই তার অংশ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধ থামাতে হবে। কেউ কেউ বলছে আরেক মাস অপেক্ষা করা হোক, কিন্তু তিনি তা মানছেন না।'

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছিল, ইউক্রেন যুদ্ধ থামাতে কোনও পদক্ষেপ না করা হলে মস্কোর উপর যেমন নিষেধাজ্ঞা থাকবে, তেমনই রাশিয়ার তেল কিনছে এমন দেশগুলিকেও ‘সেকেন্ডারি স্যাংশন’-এর মুখে পড়তে হবে। বর্তমানে চিন ও ভারতই রাশিয়ার তেলের সবচেয়ে বড় দুই ক্রেতা।


```