Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাশিয়াকে চাপে রাখতেই ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন ট্রাম্প! যুক্তি হোয়াইট হাউসের

প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সম্প্রতি সাংবাদিকদের জানান, এ পদক্ষেপের লক্ষ্য রাশিয়াকে আঘাত করা এবং ইউক্রেনের সঙ্গে সংঘাত দ্রুত বন্ধ করা। 

রাশিয়াকে চাপে রাখতেই ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন ট্রাম্প! যুক্তি হোয়াইট হাউসের

ডোনাল্ড ট্রাম্প

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 August 2025 11:45

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ওপর আমেরিকার অতিরিক্ত শুল্ক চাপানো (US India Tariff) নিয়ে চর্চা চলছেই। নয়াদিল্লি স্পষ্টত জানিয়েছে, মার্কিন প্রশাসনের সঙ্গে এই বিষয়ে আলোচনা চলছে। কিন্তু শুল্ক যে কমবে বা কমানো হবে, সেই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন কোনও ইঙ্গিতই দেয়নি। তবে এখন এই শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে হোয়াইস হাউস (White House) টানল রাশিয়ার প্রসঙ্গ।

হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ার ওপর চাপ তৈরি করতে ভারতের ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগেই ঘোষিত ২৫ শতাংশের সঙ্গে আরও ২৫ শতাংশ যোগ করে ভারতের রফতানির ওপর কার্যত ৫০ শতাংশ শুল্ক বসেছে।

প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সম্প্রতি সাংবাদিকদের জানান, এ পদক্ষেপের লক্ষ্য রাশিয়াকে আঘাত করা এবং ইউক্রেনের সঙ্গে সংঘাত দ্রুত বন্ধ করা। লেভিটের বক্তব্য, “প্রেসিডেন্ট ট্রাম্প বারবার স্পষ্ট করেছেন, এই যুদ্ধ তিনি আর দীর্ঘ হতে দিতে চান না। অপেক্ষা করার বদলে তিনি চান, আলোচনার টেবিলে দ্রুত সবাই বসুক।”

এর আগে ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। সেই বৈঠককে ‘খুব সফল’ বলে মন্তব্য করেছেন তিনি। জেলেনস্কিও জানিয়েছেন, এটাই ট্রাম্পের সঙ্গে তাঁর সবচেয়ে ইতিবাচক আলোচনা। আলোচনায় উঠে এসেছে পুতিনকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও।

লেভিট জানিয়েছেন, ট্রাম্পের নিরন্তর উদ্যোগে ইউরোপীয় নেতারা এখন হোয়াইট হাউসের সঙ্গে সরাসরি সমন্বয় করছেন। পুতিনের সঙ্গে বৈঠকের ৪৮ ঘণ্টার মধ্যেই ন্যাটো মহাসচিবসহ একাধিক ইউরোপীয় নেতা ওয়াশিংটনে এসে উপস্থিত হয়েছেন। তাঁদের মতে, এটি যুদ্ধ থামানোর ক্ষেত্রে বড় অগ্রগতি।

হোয়াইট হাউসের দাবি, ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরুই হত না। তিনি নিজেও এই দাবি করেছেন। শুধু তাই নয়, ট্রাম্পের এও বক্তব্য, ৬ মাসে ৬টি যুদ্ধ থামিয়েছেন তিনি। এবার এই ইস্যুর সঙ্গেই ভারতের ওপর শুল্ক চাপানোর বিষয়টি মিলিয়ে দিল হোয়াইট হাউস।


```