Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'রাশিয়াকে আটকানোর ক্ষমতা ট্রাম্পের রয়েছে', হোয়াইট হাউসে বৈঠকের আগে বার্তা জেলেনস্কির

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ওয়াশিংটনে মার্কিন রাষ্ট্রপতির ইউক্রেন–রাশিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি কিথ কেলগের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। 

'রাশিয়াকে আটকানোর ক্ষমতা ট্রাম্পের রয়েছে', হোয়াইট হাউসে বৈঠকের আগে বার্তা জেলেনস্কির

ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জেলেনস্কি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 18 August 2025 21:06

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে বৈঠক করার পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে (Volodymyr Zelenskyy) ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেদিনই জানা গেছিল, দুই রাষ্ট্রনেতা ফের বৈঠক করতে চলেছেন। হোয়াইট হাউসে হতে চলা সেই বৈঠকের আগে বড় বার্তা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, চলমান যুদ্ধ থামাতে এবং শান্তি ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শক্তি ও সক্ষমতা রয়েছে।

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ওয়াশিংটনে মার্কিন রাষ্ট্রপতির ইউক্রেন–রাশিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি কিথ কেলগের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। সেই বৈঠকের পর তিনি জানান, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ইউক্রেন প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে, আগামী সপ্তাহে ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠককে তিনি 'গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ' বলে আখ্যা দেন।

জেলেনস্কি জোর দিয়ে বলেন, ইউক্রেনে শান্তি মানেই গোটা ইউরোপের শান্তি। তাঁর দাবি, রাশিয়াকে কেবল শক্তি দেখিয়েই শান্তির পথে বাধ্য করা সম্ভব।

এদিন তিনি রুশ বাহিনীর হামলায় সাধারণ মানুষ, বিশেষত শিশুদের মৃত্যু নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন। রবিবার গভীর রাতে রুশ আক্রমণে দুই শিশু নিহত হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।

এদিকে জেলেনস্কির সঙ্গে বৈঠক প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন, 'যা করছি ভেবেই করছি। আমি জানি আমি কী করছি।' পাশাপাশি আরও একবার ট্রাম্প এও দাবি করেছেন, তিনি বিগত ৬ মাসে ৬টি যুদ্ধ থামিয়েছেন, তার মধ্যে একটি পারমাণবিক যুদ্ধ হতে পারত! বলাই বাহুল্য, এটি তিনি ভারত-পাকিস্তান সংঘাত প্রসঙ্গেই বলেছেন।


```