Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে ট্রাম্পের ২৮ দফা পরিকল্পনা 'ব্যর্থ'! শান্তি-চুক্তির আলোচনায় নতুন জট

গত সপ্তাহেই ট্রাম্প দাবি করেছিলেন, পুতিনের (Putin) মনোভাব দেখে মনে হয়েছে রাশিয়া যুদ্ধ শেষ করতে চায়। ক’দিন আগেই ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার এবং বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে পুতিনের বৈঠক হয়।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে ট্রাম্পের ২৮ দফা পরিকল্পনা 'ব্যর্থ'! শান্তি-চুক্তির আলোচনায় নতুন জট

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 8 December 2025 17:01

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine war) থামাতে নতুন করে মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) জানিয়েছেন, তাঁর ২৮ দফার শান্তি-প্রস্তাবে রাশিয়া আগ্রহ দেখালেও ইউক্রেন এখনও সাড়া দেয়নি। দু'দেশের দীর্ঘদিনের 'রক্তক্ষয়ী সংঘাত' শেষ করতে এই খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে, যেখানে ইউক্রেনকে কিছু ছাড় দিতে বলা হয়েছে, এই নিয়েই মূলত দানা বেঁধেছে বিতর্ক।

ট্রাম্প জানান, তিনি ভেবেছিলেন রাশিয়া-ইউক্রেনের (Russia Ukraine war) আলোচনার বিষয়টি সহজ হবে, কিন্তু বাস্তবে তা নয়। তাঁর কথায়, “আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছি, ইউক্রেনের নেতাদের সঙ্গেও কথা হয়েছে। আমি একটু অবাক হয়েছি, কারণ প্রেসিডেন্ট জেলেনেস্কি এখনও প্রস্তাবটি পড়েও দেখেননি। রাশিয়া আমাদের প্রস্তাবে রাজি হয়েছে, কিন্তু জেলেনস্কি (Zelenesky) কতটা আগ্রহী, তা নিশ্চিত হতে পারছি না।" মার্কিন প্রেসিডেন্টের দাবি, 'তাঁর (জেলেনেস্কি) দেশের মানুষ নাকি প্রস্তাবটিকে সমর্থন করছে, কিন্তু তিনি এখনও প্রস্তুত নন।'

গত সপ্তাহেই ট্রাম্প দাবি করেছিলেন, পুতিনের (Putin) মনোভাব দেখে মনে হয়েছে রাশিয়া যুদ্ধ শেষ করতে চায়। ক’দিন আগেই ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার এবং বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে পুতিনের বৈঠক হয়। সেই বৈঠককে 'ইতিবাচক' বলে বর্ণনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, "কী ফল আসবে এখনই বলা যাচ্ছে না, কারণ যুদ্ধে ইতি টানতে হলে দুই পক্ষেরই সায় থাকতে হবে।” অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট পুতিনের বিদেশ বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, যদিও এখনও অনেক কাজ বাকি।

ইতিমধ্যে মার্কিন কর্মকর্তাদের একটি দল ফ্লোরিডায় ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। সেই বৈঠক নিয়ে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও আশাবাদী মন্তব্য করেছেন।

তবে যে শান্তি-প্রস্তাবটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু, সেটি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। কারণ এর বেশ কয়েকটি প্রস্তাব ইউক্রেনের কাছে গ্রহণযোগ্য হবে না। খসড়া অনুযায়ী,

  • ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না
  • রাশিয়াকে পুনরায় জি৮-এ ফেরানোর পথ খুলে দেওয়া হবে
  • ইউক্রেনের কিছু ভূখণ্ড ছাড়ের বিষয়ও উঠেছে আলোচনা থেকে।

এই বিষয়গুলিই কিয়েভের কাছে ‘নন-স্টার্টার’ অর্থাৎ আলোচনায় বসার আগেই ইউক্রেন প্রত্যাখ্যান করেছে।

সব মিলিয়ে, মার্কিন উদ্যোগে রাশিয়া কিছুটা সাড়া দিলেও ইউক্রেনের অনীহায় শান্তি-চুক্তি এখনও অনিশ্চিত। যুদ্ধ (Russia Ukraine war) শেষ হবে কি না, তা নির্ভর করছে দুই পক্ষই আলোচনায় এগোতে কতটা প্রস্তুত তার উপর, এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল।


```