Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পেশোয়ারে আত্মঘাতী হামলার বদলা!ফের আফগানিস্তানে পাক বিমান হানা, নিহত ১০, বেশিরভাগই শিশু

সোমবার গভীর রাতে খাওস্ত প্রদেশের জেরবজো জেলায় পাকিস্তানি হানাদার বাহিনী স্থানীয় বেসামরিক বাসিন্দা উইলাইয়াত খানের বাড়িতে বোমা হামলা চালায়, যার ফলে ৯ শিশু (৫ ছেলে এবং ৪ মেয়ে) এবং একজন মহিলা নিহত হয়। হামলায় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।‌ আফগান সরকার নিহতদের ছবি প্রকাশ করেছে

পেশোয়ারে আত্মঘাতী হামলার বদলা!ফের আফগানিস্তানে পাক বিমান হানা, নিহত ১০, বেশিরভাগই শিশু

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 25 November 2025 15:04

দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তান সরকার মঙ্গলবার অভিযোগ করেছে, সোমবার গভীর রাতে দেশটির পূর্ব প্রান্তের‌ তিনটি প্রদেশে পাকিস্তানি সেনার (Pakistani Army) আক্রমণে ১০ জন‌‌ সাধারণ নাগরিক মারা গিয়েছে।‌‌ তালিবান সরকারের (Taliban) দাবি, বিনা‌‌ প্ররোচণায় এই হামলা চালিয়েছে পাকিস্তানি‌ সেনা।‌ নিহত ১০ জনের নয় জন শিশু।‌

আফগান সরকারের প্রধান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক্স-এ বলেছেন, পাকিস্তান খোস্ত প্রদেশে এক বেসামরিক ব্যক্তির বাড়িতে বোমাবর্ষণ করে পাক সেনা। সেই হামলায় নয়জন শিশু ও এক নারী নিহত হয়েছে। তিনি আরও বলেছেন কুনার ও পাকটিকা প্রদেশেও হামলা চালানো হয়েছে।  সেখানে চারজন আহত হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনী ও সরকার এই অভিযোগের বিষয়ে মন্তব্য করেনি। গত একমাস ধরে দু‌'দেশের মধ্যে সংঘাত চলছে। মাঝে সংঘর্ষ কিছুদিন বন্ধ থাকলেও ফের পাকিস্তানের বিরুদ্ধে মামলার অভিযোগ উঠেছে।‌ তার আগে কাতারে‌ দু'দেশের মধ্যে শান্তি বৈঠক হয়।‌ বৈঠকে দুই পক্ষ অনাক্রমণ চুক্তিতে স্বাক্ষর করলেও হিংসা থামেনি। আফগানিস্তানের অভিযোগ,‌ পাকিস্তান খোদ‌ কাবুলে ড্রোন‌ আঘাত হেনেছে।

আফগান‌ সরকারের দাবি, সোমবার গভীর রাতে খাওস্ত প্রদেশের জেরবজো জেলায় পাকিস্তানি হানাদার বাহিনী স্থানীয় বেসামরিক বাসিন্দা উইলাইয়াত খানের বাড়িতে বোমা হামলা চালায়, যার ফলে ৯ শিশু (৫ ছেলে এবং ৪ মেয়ে) এবং একজন মহিলা নিহত হয়। হামলায় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।‌ আফগান সরকার নিহতদের ছবি প্রকাশ করেছে।

এই পাক‌ হামলার পিছনে সোমবার পেশোয়ারে পাকিস্তানের‌ আধা সামরিক বাহিনীর সদর‌‌ দফতরে আত্মঘাতী হামলায় পাঁচ জনের মৃত্যুর ঘটনার যোগ আছে বলে মনে করা হচ্ছে।‌ তেহেরিক ই তালিবান নামে একটি জঙ্গি সংগঠন ওই হামলার সঙ্গে জড়িত বলে পাক সরকারের দাবি। মনে করা হচ্ছে, পেশোয়ারের ঘটনায় আফগান যোগের অভিযোগে এই হামলা চালিয়েছে পাকিস্তান।


```