Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

India-Kabul: ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় কাবুল! বিনিয়োগে কর ছাড়ের 'প্রলোভন' তালিবান মন্ত্রীর

পাকিস্তান থেকে ওষুধ আমদানি তিন মাসের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় আফগানিস্তান। আজিজি জানিয়েছেন, এটি অস্থায়ী সিদ্ধান্ত।

India-Kabul: ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় কাবুল! বিনিয়োগে কর ছাড়ের 'প্রলোভন' তালিবান মন্ত্রীর

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 25 November 2025 08:28

দ্য ওয়াল ব্যুরো: ভারতের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী (Afghanistan India relation) করতে এবার সরাসরি বার্তা দিল কাবুল। পাকিস্তান ও আফগানিস্তানের  মধ্যে সম্পর্কের টানাপড়েনের মধ্যেই আফগানিস্তানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আলহাজ নূরউদ্দিন আজিজির এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ভারত আফগানিস্তানের কাছে এক গুরুত্বপূর্ণ অংশীদার (India Kabul trade), আর দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে কাবুল পুরোপুরি প্রস্তুত।

প্রথমবার ভারত সফরে এসেছেন আফগানিস্তানের বাণিজ্যমন্ত্রী। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আজিজি বলেন, "ভারতের জন্য আফগানিস্তানের দরজা সবসময় খোলা আছে। কাবুলে ভারতীয় কূটনীতিকদের আমরা সম্পূর্ণ নিরাপত্তা দেব।"

পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনার মাঝেও ভারতের দিকে নজর

এই সফরের কয়েক সপ্তাহ আগেই আফগান বিদেশমন্ত্রী আমির খান মুতাক্কি দিল্লি সফর করেন। ২০২১ সালের পর এটি ছিল ভারত–আফগানিস্তানের মধ্যে সর্বোচ্চস্তরের যোগাযোগ। এর পটভূমি বেশ জটিল। সম্প্রতি পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে সংঘর্ষের ঘটনায় দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়েছে। সীমান্তে উত্তেজনার ফলে কয়েক হাজার ট্রাক আটকে যায় এবং বাণিজ্য কার্যত বন্ধ হয়ে যায়।

এমন পরিস্থিতিতে পাকিস্তান থেকে ওষুধ আমদানি তিন মাসের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় আফগানিস্তান। আজিজি জানিয়েছেন, এটি অস্থায়ী সিদ্ধান্ত। তাঁর কথায়, “আমরা সেই দেশকে অগ্রাধিকার দিই যারা ভালো মানের পণ্য দিতে পারে এবং সঠিক শর্তে ব্যবসা করতে চায়।”

ভারত–আফগান বাণিজ্য বাড়ানোর বার্তা

বর্তমানে ভারত–আফগানিস্তান বাণিজ্যের (India Afghanistan business ties) পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলার। আজিজির মতে, এই পরিমাণ সম্ভাবনার তুলনায় খুবই কম। তিনি জানিয়েছেন, তাঁর এই দিল্লি সফরের মূল লক্ষ্য দুই দেশের বাণিজ্যে নতুন পথ খুঁজে বের করা এবং সম্পর্ক পুনর্গঠনের মাধ্যমে সব সমস্যার সমাধান করা।

'সব সমস্যার সমাধান আসবে', আশাবাদী আজিজি

আলহাজ নূরউদ্দিন আজিজি আরও জানিয়েছেন, তাঁর সফরের মূল লক্ষ্য হল ভারত ও আফগানিস্তানের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ চাইলে এই উদ্যোগ থেকেই দুই দেশের নানা সমস্যার সমাধান মিলবে। আফগানিস্তান ভারতের সঙ্গে নতুন বিনিয়োগ, বাণিজ্য এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্পে একসঙ্গে কাজ করতে আগ্রহী।

ভারতও নজর রাখছে পরিস্থিতির দিকে

দুই দেশের কূটনৈতিক যোগাযোগের এই নতুন পর্বকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আফগানিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বার্তা কাবুলের কৌশলগত পরিবর্তনকেই ইঙ্গিত করছে।


```