Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দু'দেশের মধ্যে শান্তি ফেরাতে জেলেনস্কি-পুতিন বৈঠকের তোড়জোড় করছেন ট্রাম্প

হোয়াইট হাউসে (White House) ইউরোপীয় নেতৃবৃন্দ, ন্যাটো কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, শান্তি আলোচনার সম্ভাবনা এখন অনেকটাই এগোচ্ছে। 

দু'দেশের মধ্যে শান্তি ফেরাতে জেলেনস্কি-পুতিন বৈঠকের তোড়জোড় করছেন ট্রাম্প

জেলেনস্কি, ট্রাম্প ও পুতিন

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 19 August 2025 07:49

দ্য ওয়াল ব্যুরো: প্রায় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine) অবসানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোমবার তিনি জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) মুখোমুখি বৈঠকে বসানোর জন্য প্রাথমিক আয়োজন শুরু হয়েছে। ট্রাম্প একে “শান্তির পথে একটি অত্যন্ত ভাল, প্রাথমিক পদক্ষেপ” বলে দেখছেন।

হোয়াইট হাউসে (White House) ইউরোপীয় নেতৃবৃন্দ, ন্যাটো কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, শান্তি আলোচনার সম্ভাবনা এখন অনেকটাই এগোচ্ছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুব, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্‌ৎস, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে।

ট্রাম্প জানান, আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেনের নিরাপত্তা সুনিশ্চিত করা। ইউরোপীয় দেশগুলি ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় রেখে ইউক্রেনকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। “রাশিয়া-ইউক্রেন শান্তির সম্ভাবনায় সবাই খুশি,” মন্তব্য ট্রাম্পের।

বৈঠকের শেষে তিনি সরাসরি ফোন করেন পুতিনকে। ট্রাম্প বলেন, “আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছি এবং প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠকের প্রাথমিক আয়োজন শুরু হয়েছে। কোথায় বৈঠক হবে, তা পরে ঠিক করা হবে।”

এছাড়াও ট্রাম্প ইঙ্গিত দেন, দুই প্রেসিডেন্টের মুখোমুখি আলোচনার পর তিনি নিজে তাঁদের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করবেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন “ওই বৈঠকের পরে আমি একটি ‘ট্রাইল্যাট’ করব— যেখানে থাকবেন জেলেনস্কি, পুতিন ও আমি”।

তিনি আরও জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো ও কিয়েভের সঙ্গে আলোচনার মাধ্যমে লজিস্টিকস সামলাচ্ছেন। ট্রাম্পের ভাষায়, “এটি ছিল খুব ভাল এবং প্রাথমিক পদক্ষেপ— একটি যুদ্ধের জন্য যা প্রায় চার বছর ধরে চলছে।”

ক্রেমলিন জানিয়েছে, আলাস্কায় সাম্প্রতিক শীর্ষ বৈঠকের পর মার্কিন আতিথেয়তা ও অগ্রগতির জন্য পুতিন ব্যক্তিগতভাবে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। রুশ সংবাদ সংস্থাগুলির দাবি, দুই নেতার মধ্যে ৪০ মিনিটের টেলিফোনে কথা হয়, যেখানে তাঁরা ইউক্রেন ইস্যুতে সরাসরি আলোচনার পক্ষে সওয়াল করেন। পাশাপাশি, ইউক্রেন সঙ্কট এবং অন্যান্য বৈশ্বিক ইস্যুতে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে একমত হন দু’পক্ষ।


```