গত বছরই আমেরিকা বেশিরভাগ পণ্যের উপর ১৫ শতাংশ আমদানি শুল্ক বসায়। এর সরাসরি প্রভাব পড়ে পোল্যান্ডের মতো দেশগুলির বাণিজ্যে, যারা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য।
.jpg.webp)
ভারত-পোল্যান্ড বাণিজ্যিক সম্পর্ক
শেষ আপডেট: 20 January 2026 08:51
দ্য ওয়াল ব্যুরো: বাণিজ্য বাড়াতে এবং নতুন অংশীদার খুঁজতে ভারতের দিকে ঝুঁকছে পোল্যান্ড (Poland trade with India)। ভারত সফরে এসে সোমবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী রাদোস্লাও সিকর্সকি (Polish Minister Radoslaw Sikorski)। তিনি জানান, বিশ্বের কিছু দেশে শুল্ক বেড়ে যাওয়ায় পোল্যান্ড নতুন বাণিজ্য বাজার খুঁজছে (Poland seeks new trade partners) এবং সেই তালিকায় ভারত অন্যতম, কারণ ভারতও এই প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে।
সিকর্সকি বলেন, বিভিন্ন দেশের উপর বাড়তি শুল্ক চাপানো হচ্ছে (Trump tariffs impact)। এ পরিস্থিতিতে আমরা বাণিজ্যের জন্য নতুন অংশীদার খুঁজছি। ভারত সেই আগ্রহ দেখিয়েছে। বিশ্বকে দেখাতে হবে যে এখনও এমন অঞ্চল আছে যেখানে মুক্ত বাণিজ্যে বিশ্বাস করা হয়।” কূটনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, পোল্যান্ডের মন্ত্রী ভারত সফরে এসে নাম না করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই নিশানা করলেন।
গত বছরই আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নের বেশিরভাগ পণ্যের উপর ১৫ শতাংশ আমদানি শুল্ক বসায়। এর সরাসরি প্রভাব পড়ে পোল্যান্ডের মতো দেশগুলির বাণিজ্যে, যারা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য। এই পরিস্থিতিতেই ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার লক্ষ্য তৈরি করেছে পোল্যান্ড।
ইতিমধ্যেই ভারত ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আলোচনার শেষ ধাপে পৌঁছেছে (Poland India economic ties)। আশা করা হচ্ছে, ২৭ জানুয়ারি ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লাইনের ভারত সফরেই এই চুক্তির রূপরেখা আরও স্পষ্ট হবে।
পোলিশ উপপ্রধানমন্ত্রীর (Polish Minister Radoslaw Sikorski India tour) মতে, ভারত এবং ইইউ–র কৃষিখাত প্রায় একই ছন্দে কাজ করে, ফলে পারস্পরিক বাণিজ্যে বড় সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, “ইইউ একটি স্থিতিশীল বাজার। হঠাৎ নীতিগত বদল এখানে হয় না। এই কারণেই ইইউ বিনিয়োগ ও বাণিজ্যের জন্য অত্যন্ত আকর্ষণীয় জায়গা।”
বৈঠকে শুধু বাণিজ্য নয়, নিরাপত্তা ও সন্ত্রাসবাদ নিয়েও আলোচনা হয়। সিকর্সকি বলেন, “উভয় দেশই আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘনের বিরুদ্ধে। ট্যাঙ্ক দিয়ে হোক বা সন্ত্রাসী হামলা- আমরা তা কঠোরভাবে নিন্দা করি।”
এদিন ভারতীয় বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর পোল্যান্ডকে স্পষ্ট বার্তা দেন যে, সন্ত্রাসবাদ রোধে ‘জিরো টলারেন্স’ বজায় রাখা জরুরি। এর জবাবে সিকর্সকি জানান, পোল্যান্ডও সম্প্রতি রেললাইনে বিস্ফোরণের ঘটনায় রাষ্ট্র--সমর্থিত সন্ত্রাসের শিকার হয়েছে। তাই আন্তঃসীমান্ত সন্ত্রাস দমনে দুই দেশই একই অবস্থানে রয়েছে। পোল্যান্ডের এই সফর ভারত–ইইউ বাণিজ্য সম্পর্ককে নতুন গতি দেবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।