Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ত্রিনিদাদে ইতিহাসের পাতায় মোদী, প্রথম বিদেশি নেতা হিসাবে সর্বোচ্চ সম্মান

সম্মান পাওয়ার পরে মোদী জানান, তিনি এই পুরস্কার উৎসর্গ করছেন দেশের ১৪০ কোটি ভারতবাসীকে।

ত্রিনিদাদে ইতিহাসের পাতায় মোদী, প্রথম বিদেশি নেতা হিসাবে সর্বোচ্চ সম্মান

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ইতিহাসে এই প্রথম কোনও বিদেশি রাষ্ট্রনেতাকে এই সর্বোচ্চ সম্মান দেওয়া হল।

শেষ আপডেট: 5 July 2025 07:40

দ্য ওয়াল ব্যুরো: উত্তর অতলান্তিক মহাসাগরের বুকে ছোট্ট দ্বীপরাষ্ট্র। নাম— ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। সেই দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi, Trinidad)। বিদেশি নেতাদের মধ্যে এই প্রথম— এই সম্মানে ভূষিত হলেন কোনও জননেতা। শুক্রবার তাঁকে 'অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো' ( Highest Honour, a first for any foreign leader) সম্মান প্রদান করেন সে দেশের রাষ্ট্রপতি ক্রিস্টিন কাঙ্গালু।

মোদীর হাতে এই সম্মান তুলে দেওয়া হয় ত্রিনিদাদ সফরের দ্বিতীয় দিন, রাজধানী পোর্ট অফ স্পেনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ইতিহাসে এই প্রথম কোনও বিদেশি রাষ্ট্রনেতাকে এই সর্বোচ্চ সম্মান দেওয়া হল। স্বাভাবিক ভাবেই এই অর্জনকে ঐতিহাসিক বলে মনে করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রক। সম্মান পাওয়ার পরে মোদী জানান, তিনি এই পুরস্কার উৎসর্গ করছেন দেশের ১৪০ কোটি ভারতবাসীকে।

এই সম্মানের সঙ্গে আরও একটি নজির গড়লেন প্রধানমন্ত্রী। এটাই মোদীর ২৫তম আন্তর্জাতিক সম্মাননা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, রাশিয়া, ফ্রান্স, ফিজি-সহ একাধিক দেশের তরফে এর আগে নানা মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সঙ্গে ভারতের সম্পর্ক যে কেবল কূটনৈতিক স্তরে আটকে নেই, তা ফের স্পষ্ট হল এই সফরে। ১৩ লক্ষ জনসংখ্যার এই দেশে প্রায় ৪৫ শতাংশ মানুষ ভারতীয় বংশোদ্ভূত। তাদের মধ্যে অনেকেই বিহার ও উত্তরপ্রদেশের ভোজপুরি অঞ্চলের বাসিন্দাদের উত্তরসূরি। সেই ঐতিহ্য তুলে ধরেই মোদীর বক্তৃতায় বারবার উঠে এসেছে বিহার, বিশেষত বক্সার জেলার কথা। কারণ, ত্রিনিদাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান কমলা পারসাদ বিশ্বেশ্বরের পূর্বপুরুষও ছিলেন বিহারেরই বাসিন্দা।

এদিনের অনুষ্ঠানে ত্রিনিদাদের বর্তমান নেতৃত্ব প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা করে তাঁকে 'বিশ্বের অন্যতম দূরদর্শী এবং সম্মানিত রাষ্ট্রনেতা' বলে অভিহিত করেছেন।

দ্বীপরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রীকে ঘিরে যে উচ্ছ্বাস, তা চোখে পড়ার মতো। একদিকে ঐতিহাসিক সম্মাননা, অন্যদিকে ভারত ও ত্রিনিদাদের সাংস্কৃতিক বন্ধনের নতুন দিগন্ত— সব মিলিয়ে এই সফর একাধিক অর্থে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।


```