Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

আসিম মুনির সেজ মেয়ে মাহনুরের বিয়ে দিলেন নিজের ভাইপো আবদুল রহমানের সঙ্গে, অতিথি ছিলেন কারা?

রাওয়ালপিন্ডির সেনা সদরে মুনিরের ভাইপো আবদুল রহমানের সঙ্গে রজামন্দি করে নিকাহ হল পাক সেনা সর্বাধ্যক্ষর কন্যার। 

আসিম মুনির সেজ মেয়ে মাহনুরের বিয়ে দিলেন নিজের ভাইপো আবদুল রহমানের সঙ্গে, অতিথি ছিলেন কারা?

পবিত্র জুম্মাবারে আসিম মুনিরের সেজ মেয়ে মাহনুরের সঙ্গে চারহাত এক হয় তাঁর খুড়তুতো বড় ভাই আবদুল রহমানের।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 31 December 2025 12:40

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের সেনাপ্রধান, ফিল্ডমার্শাল আসিম মুনিরের তৃতীয় মেয়ের শাদি হল ধুমধাম করে। রাওয়ালপিন্ডির সেনা সদরে মুনিরের ভাইপো আবদুল রহমানের সঙ্গে রজামন্দি করে নিকাহ হল পাক সেনা সর্বাধ্যক্ষর কন্যার। স্বভাবতই দেশের শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিরা গত সপ্তাহের সেই পার্টিতে হাজির ছিলেন দুর্গশহর রাওয়ালপিন্ডিতে।

গত ২৬ ডিসেম্বর, পবিত্র জুম্মাবারে আসিম মুনিরের সেজ মেয়ে মাহনুরের সঙ্গে চারহাত এক হয় তাঁর খুড়তুতো বড় ভাই আবদুল রহমানের। সেই নিকাহ-র কোনও ছবি এখনও প্রকাশ হয়নি। তবে শাদির খবর স্থানীয় সংবাদমাধ্যমে ছাপা হয়েছে। পাকিস্তানি সাংবাদিক জাহিদ গিশকোরি এক্সবার্তায় দাবি করেছেন, ফিল্ডমার্শাল সৈয়দ আসিম মুনিরের মেয়ে মাহনুর তাঁর ভাইপো প্রাক্তন সেনা ক্যাপ্টেন আবদুল রহমান কাসিমকে নিকাহ করেছেন।

কে মাহনুর ও আবদুল রহমান?

আসিম মুনিরের চার মেয়ে। মাহনুর হলেন সেজ। তাঁর সম্পর্কে প্রায় কিছুই জানে না মিডিয়া। বিয়ের পাত্র এবং মুনিরের ভাই কাসিম মুনিরের বড় ছেলে পাকিস্তানি সেনাবাহিনীর প্রাক্তন ক্যাপ্টেন। পরে তিনি প্রশাসনিক চাকরিতে চলে আসেন। পাকিস্তানের আইন অনুসারে সেনাকর্তাদের জন্য প্রশাসনিক পদে নিয়োগের কোটা থাকে। সেই কোটাতেই রহমান যোগ দেন সিভিল সার্ভিসেসে। বর্তমানে তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে নিযুক্ত।

বিয়ের অনুষ্ঠানে প্রায় ৪০০ অতিথি উপস্থিত ছিলেন। সেখানে সেনা সহ তিন বাহিনীর শীর্ষকর্তা এবং প্রশাসনিক নেতানেত্রীরা ছিলেন। যেমন— প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, উপপ্রধানমন্ত্রী ইশাক দার, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ, আইএসআই প্রধান এবং অন্যান্য সেনাধিকারিক।

বিয়ের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গিয়েছে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহয়ান-এর পাকিস্তান সফর। ওই দিনই ইসলামাবাদে আসেন তিনি। যদিও মিডিয়ার খবর, আমিরশাহির প্রেসিডেন্ট ওই নিকাহ অনুষ্ঠানে ছিলেন না।  


```