Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ফের পাকিস্তানে বিস্ফোরণ! থানার সামনেই অটোয় মজুত বোমা ফেটে মৃত শিশু-সহ দুই, জখম বহু

পাকিস্তানে ফের বিস্ফোরণ! সোমবার বেলায় কেঁপে উঠল খাইবার পাখতুনখোয়া। বানু জেলার ওয়াজিরিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় এক থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোর ভেতর রাখা বোমা ফেটে যায়। 

ফের পাকিস্তানে বিস্ফোরণ! থানার সামনেই অটোয় মজুত বোমা ফেটে মৃত শিশু-সহ দুই, জখম বহু

পাকিস্তানে বিস্ফোরণ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 16 February 2026 16:30

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে ফের বিস্ফোরণ (Pakistan bomb blast)! সোমবার বেলায় কেঁপে উঠল খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa explosion)। বানু জেলার ওয়াজিরিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় এক থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোর ভেতর রাখা বোমা ফেটে যায়।  এই বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দু’জনের, যার মধ্যে রয়েছে এক শিশু (Pakistan child killed blast)। আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, থানার খুব কাছেই রাস্তার ধারে একটি অটো দাঁড়িয়েছিল। সেই অটোর ভিতরেই বিস্ফোরক লুকিয়ে রাখা ছিল। এদিন সকালে আচমকাই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারিদিক ঘিরে ফেলে। কোন ধরনের বোমা ব্যবহার করা হয়েছিল তা এখনও নিশ্চিত নয়। তদন্তকারীরা নমুনা সংগ্রহ করে গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

খাইবার পাখতুনখোয়া পাকিস্তানের উত্তর-পশ্চিম প্রদেশ, যেখানে দীর্ঘদিন ধরেই বিদ্রোহী গোষ্ঠী সক্রিয়। আফগানিস্তান সীমান্ত লাগোয়া এই অঞ্চল নিয়মিত সংঘর্ষের সাক্ষী হয়। তালিবানি জঙ্গি, বালোচ বিদ্রোহী এবং বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর লড়াই এখানে প্রায় প্রতিদিনের ঘটনা। তবে সোমবারের বিস্ফোরণের জন্য ঠিক কোন গোষ্ঠী দায়ী (Pakistan terror attack), তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

কয়েকদিন আগেই ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছিলেন। তদন্তে পরে জানা যায়, বালোচ বিদ্রোহীরা ওই হামলায় যুক্তি ছিল।  ঘটনার পর থেকেই পাকিস্তানের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা জোরদার করা হয় এবং তল্লাশি অভিযান চলে। সেই অভিযানে পেশোয়ার অঞ্চল থেকে তিন জনকে গ্রেফতারও করা হয়েছিল।

এদিনের বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসের হুঁশিয়ারি ফের সামনে এল। বিশেষজ্ঞদের মতে, সীমান্তবর্তী এইসব এলাকায় জঙ্গি কার্যকলাপ বরাবরই বেশি, তাই আরও সতর্কতা দরকার। স্থানীয় মানুষজনও আতঙ্কে দিন কাটাচ্ছেন, কারণ ঠিক কোথায় কখন আবার হামলা হতে পারে- সেই অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।


```