Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

হইহই করে ভুয়ো ‘পিৎজা হাট’-এর উদ্বোধন! ঠকে গিয়ে কটাক্ষের মুখে পাক প্রতিরক্ষামন্ত্রী

সিয়ালকোটে ঢাকঢোল পিটিয়ে ‘পিৎজা হাট’-এর আউটলেট উদ্বোধন করেছিলেন খোয়াজা আসিফ। পরে জানা যায় সংস্থাটি ভুয়ো। সোশাল মিডিয়ায় কটাক্ষের মুখে পাক প্রতিরক্ষামন্ত্রী।

হইহই করে ভুয়ো ‘পিৎজা হাট’-এর উদ্বোধন! ঠকে গিয়ে কটাক্ষের মুখে পাক প্রতিরক্ষামন্ত্রী

খোয়াজা আসিফ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 January 2026 23:23

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফকে (Khawaja Asif) ঘিরে এবার রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতি। নিজের শহরেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে একটি নামী আন্তর্জাতিক সংস্থার আউটলেট উদ্বোধন করেছিলেন তিনি। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর সত্য, যে সংস্থার উদ্বোধন করেছেন মন্ত্রী, সেটিই সম্পূর্ণ ভুয়ো। ঘটনার পর থেকে সোশাল মিডিয়ায় তীব্র কটাক্ষ ও বিদ্রুপের মুখে পড়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী।

ঘটনাটি পাকিস্তানের সিয়ালকোট শহরের ক্যান্টনমেন্ট এলাকার। সেখানে নিরাপত্তা বলয়ে মুড়ে, ভিভিআইপি অতিথিদের উপস্থিতিতে ‘পিৎজা হাট’ নামের একটি রেস্তরাঁর আউটলেটের উদ্বোধন করেন খোয়াজা আসিফ। লাল ফিতে কেটে উদ্বোধনের ছবি ও ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। প্রথম নজরে সবকিছুই ছিল ঝাঁ-চকচকে, কিন্তু গোল বাঁধে কয়েক ঘণ্টা পরেই।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবি ও ভিডিও নজরে পড়ে ‘পিৎজা হাট’-এর মূল সংস্থার। বিষয়টি খতিয়ে দেখার পর তারা জানতে পারে, সিয়ালকোটে খোলা ওই আউটলেটটির সঙ্গে তাদের কোনও সম্পর্কই নেই। সংস্থার নাম ও ব্র্যান্ডিং ব্যবহার করে ভুয়োভাবে এই রেস্তরাঁ চালু করা হয়েছে।

এরপরই সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে সরব হয় ‘পিৎজা হাট পাকিস্তান’। গ্রাহকদের সতর্ক করে জানানো হয়, সিয়ালকোটে সম্প্রতি খোলা ‘পিৎজা হাট’ নামে ওই আউটলেটটির সঙ্গে ‘পিৎজা হাট পাকিস্তান’ বা তাদের মূল সংস্থা ‘YUM’-এর কোনও যোগ নেই। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, এই আউটলেটটি পিৎজা হাট ইন্টারন্যাশনালের নির্ধারিত রেসিপি, খাবারের মান, খাদ্য সুরক্ষা কিংবা কার্যকরী কোনও প্রোটোকলই অনুসরণ করে না। শুধু তাই নয়, ভুয়ো আউটলেটটির বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতিও শুরু করেছে মূল সংস্থা।

এদিকে খোদ প্রতিরক্ষামন্ত্রীর হাত ধরে ভুয়ো সংস্থার উদ্বোধনের ছবি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয় মিম, ব্যঙ্গ ও কটাক্ষের ঝড়। প্রশ্ন তুলেছেন বহু নেটিজেন—একজন সিনিয়র মন্ত্রী কীভাবে কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্বোধনের আগে সেটি আসল না নকল, তা যাচাই না করেই অনুষ্ঠানে হাজির হন? কেউ কেউ আবার বিষয়টিকে আরও গভীরভাবে দেখছেন। তাঁদের মতে, যদি প্রতারকদের হাত থেকে দেশের প্রতিরক্ষামন্ত্রীই রেহাই না পান, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা ও বিশ্বাসের জায়গা কোথায়?

কটাক্ষ থামেনি সেখানেই। কেউ লিখেছেন, মোটা টাকার প্রলোভনের সামনে আসল-নকলের পার্থক্যটাই বোধহয় গুরুত্ব পায়নি মন্ত্রীমশাইয়ের কাছে। সব মিলিয়ে, একটি ভুয়ো রেস্তরাঁর উদ্বোধন ঘিরে খোয়াজা আসিফের নাম জড়িয়ে পড়ায় পাকিস্তানের রাজনৈতিক মহলে যেমন অস্বস্তি, তেমনই আন্তর্জাতিক স্তরেও হাসির খোরাক হয়ে উঠেছে এই ঘটনা।


```