Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

ভারতের বিরুদ্ধে টি২০ ম্যাচ বয়কটে মুখ খুললেন পাক প্রধানমন্ত্রী শরিফ, বাংলাদেশের পাশে থাকার বার্তা

বাংলাদেশের দল টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঘটনার প্রতিবাদেই এই অবস্থান নেয় ইসলামাবাদ।

ভারতের বিরুদ্ধে টি২০ ম্যাচ বয়কটে মুখ খুললেন পাক প্রধানমন্ত্রী শরিফ, বাংলাদেশের পাশে থাকার বার্তা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 5 February 2026 08:23

দ্য ওয়াল ব্যুরো: টি২০ বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিরুদ্ধে গ্রুপ-এ ম্যাচ না খেলার সিদ্ধান্ত (Pakistan boycott India T20 World Cup match) নিয়ে অবশেষে মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। তিনি জানান, এই সিদ্ধান্তে তাঁর সরকার সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে (Shehbaz Sharif decision on Bangladesh)।

১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করে, ২০ দলের এই টুর্নামেন্টে সিনিয়র মেনস টিম (পুরুষ দল) অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না (India vs Pakistan)। বাংলাদেশের দল টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঘটনার প্রতিবাদেই এই অবস্থান নেয় ইসলামাবাদ।

বাংলাদেশ আগে দাবি করেছিল, তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে দিতে হবে। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ‘সাম্প্রতিক পরিস্থিতি’র কারণে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বারবার নিরাপত্তা হুমকির কথা তোলে। তবে আইসিসির স্বাধীন পর্যালোচনায় কোনও বিশ্বাসযোগ্য হুমকি পাওয়া যায়নি। তবু বাংলাদেশ ভারত সফরে রাজি না হওয়ায়, আইসিসি গ্রুপ-সি-তে তাদের বদলে স্কটল্যান্ডকে নেয়।

বাংলাদেশকে বাদ দেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দেন। তাঁর দাবি ছিল, বাংলাদেশের সঙ্গে সুবিচার করা হয়নি। পরে নকভি ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে একাধিক বৈঠকের পর সিদ্ধান্ত হয় - পাকিস্তান টুর্নামেন্টে খেলবে, তবে ভারতের বিরুদ্ধে নয়।

ইসলামাবাদে ফেডারেল ক্যাবিনেটের বৈঠকে শাহবাজ শরিফ বলেন, “টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) নিয়ে আমরা স্পষ্ট অবস্থান নিয়েছি, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলব না। খেলাধুলোর সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়, এটাই আমাদের পরিষ্কার অবস্থান। ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বাংলাদেশের সঙ্গে আছি, এবং আমি মনে করি এটাই সঠিক সিদ্ধান্ত।”

আইসিসির প্রতিক্রিয়া কী?

১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের সোশ্যাল মিডিয়া পোস্টের পর আইসিসি একটি বিবৃতি দিয়ে পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায়। তারা সতর্ক করে, এর “দীর্ঘমেয়াদি” প্রভাব দেশের ক্রিকেটের উপর পড়তে পারে।

তবে এখনও পর্যন্ত পিসিবি এই বিষয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কিছু লিখিতভাবে জানায়নি। সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে পর্দার আড়ালে আলোচনা শুরু হয়েছে, এবং বিষয়টি এখানেই থেমে থাকবে না বলেই ইঙ্গিত মিলছে।

গ্রুপ পরিস্থিতি ও প্রস্তুতি ম্যাচ

টি২০ বিশ্বকাপের গ্রুপ-এ রয়েছে ভারত ও পাকিস্তান, সঙ্গে নামিবিয়া, নেদারল্যান্ডস এবং আমেরিকা। দুই দলই ৭ ফেব্রুয়ারি, শনিবার নিজেদের অভিযান শুরু করবে।

বুধবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। অন্যদিকে, কলম্বোয় পাকিস্তান-আয়ারল্যান্ড প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছে।


```