Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

‘আপনার কথা মনে পড়ে’, JNU-এর জেলবন্দি স্কলার উমর খালিদকে চিঠি পাঠালেন নিউ ইয়র্কের নতুন মেয়র মামদানি

নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি জেলবন্দি উমর খালিদের প্রতি সমর্থন জানিয়ে আবেগঘন চিঠি লিখলেন। চিঠিটি উমরের বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

 

‘আপনার কথা মনে পড়ে’, JNU-এর জেলবন্দি স্কলার উমর খালিদকে চিঠি পাঠালেন নিউ ইয়র্কের নতুন মেয়র মামদানি

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 January 2026 10:17

দ্য ওয়াল ব্যুরো: জেলবন্দি গবেষক উমর খালিদের (Umar Khalid) উদ্দেশে একটি চিঠি লিখলেন নিউ ইয়র্ক সিটির সদ্য নির্বাচিত মেয়র জোহরান মামদানি। বৃহস্পতিবারই তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে (NYC Mayor Zohran Mamdani) শপথ নেন। এর মাধ্যমে ৩৪ বছর বয়সে নিউ ইয়র্ক সিটির প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাস গড়লেন মামদানি।

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন স্কলার উমর খালিদ ২০২০ সালের দিল্লি দাঙ্গা সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হন। অভিযোগ ওঠে, ওই দাঙ্গার সঙ্গে তাঁর যোগ রয়েছে। এই মামলায় তাঁর বিরুদ্ধে UAPA ধারায় মামলা দায়ের করা হয়। যদিও একটি মামলায় দিল্লি হাইকোর্ট তাঁকে মুক্তি দিয়েছিল, তবে অন্য একটি মামলায় এখনও তিনি জেলবন্দি। একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে।

মামদানির নিজের হাতে লেখা সেই চিঠি উমর খালিদের বাবা-মা—সৈয়দ কাসিম রসুল ইলিয়াস এবং সাহিবা খানমের হাতে তুলে দেওয়া হয়েছে। চিঠিতে মামদানি উল্লেখ করেছেন, উমর খালিদের কথা তাঁরা সবাই ভাবছেন। যদিও চিঠিটি কয়েক দিন আগেই লেখা হয়েছিল, তা প্রকাশ্যে আসে বৃহস্পতিবার। খালিদের সঙ্গী সোশ্যাল মিডিয়ায় ওই চিঠির ছবি শেয়ার করেছেন।

চিঠিতে নিউ ইয়র্কের মেয়র লিখেছেন, ‘তোমার তিক্ত অভিজ্ঞতা সম্পর্কে তোমার নিজের কথাগুলো নিয়ে আমি খুব ভাবি। এও ভাবি, কী ভাবে সেই অভিজ্ঞতাকে তুমি তোমার নিজের উপর একেবারেই প্রভাব ফেলতে দাও নি।’

প্রসঙ্গত, গত বছর খালিদের বাবা-মা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। খালিদের সঙ্গীর দাবি অনুযায়ী, তাঁদের ছোট মেয়ের বিয়ের ঠিক আগে তাঁরা বড় মেয়ের সঙ্গে দেখা করতে যান। সেই সময়েই তাঁদের সঙ্গে মামদানির সাক্ষাৎ হয়। চিঠিতে সেই সাক্ষাতের কথা উল্লেখ করে মামদানি জানিয়েছেন, তাঁদের সঙ্গে দেখা করে তিনি আনন্দ পেয়েছিলেন।

উল্লেখযোগ্যভাবে, এর আগেও একাধিকবার উমর খালিদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন জোহরান মামদানি। ২০২৩ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হোয়াইট হাউস সফরের সময় আয়োজিত একটি অনুষ্ঠানে, জেলে বসে লেখা উমর খালিদের ডায়েরির অংশ পাঠ করে শোনান মামদানি।
 


```