Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বর্ষবরণের রাতে বাংলাদেশে ফের হিন্দু নির্যাতন! প্রৌঢ়কে মারধর, গায়ে আগুন লাগিয়ে খুনের চেষ্টা

ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনা বেড়েছে বলে অভিযোগ।

বর্ষবরণের রাতে বাংলাদেশে ফের হিন্দু নির্যাতন! প্রৌঢ়কে মারধর, গায়ে আগুন লাগিয়ে খুনের চেষ্টা

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 1 January 2026 17:54

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন অব্যাহত (Bangladesh Hindu attack)। বছরের শেষ রাতে ফের এক হিন্দু নাগরিককে নৃশংস নির্যাতনের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে।

জানা গেছে, বুধবার বাড়ি ফেরার পথে ৫০ বছর বয়সি খোকন দাসের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। প্রথমে তাঁর ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা করা হয়। এরপর গায়ে আগুন লাগিয়ে খুনের চেষ্টাও করে অভিযুক্তরা (Bangladesh Hindu attack)। গুরুতর আহত অবস্থায় ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা দেশে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় খোকন দাস (Bangladesh's Khokan Das) একা ছিলেন। সেই সুযোগেই দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন, তবে শারীরিক অবস্থা সংকটজনক (Bangladesh Hindu attack)। পুলিশ তদন্ত শুরু করেছে, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে খবর।

ডিসেম্বরে এনিয়ে এটি চতুর্থ ঘটনা। গত মাসে ভারত বিরোধী ছাত্র নেতা ওসমান হাদির (Osman Hadi) খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। দিকে দিকে বিক্ষোভ শুরু হয়, সংখ্যালঘুদের ওপর নির্যাতন বাড়ে। প্রথম, ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসের (Deepu Das) হত্যা। তাঁর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছিল। সেই উত্তেজনার ভিড় তাঁকে পিটিয়ে হত্যা করে। তাঁর দেহ একটি গাছের সঙ্গে ঝুলিয়ে আগুন দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এরপর অমৃত মণ্ডল এবং বজেন্দ্র দাস- দুই হিন্দু যুবককে খুনের অভিযোগ ঘটেছে।

ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনা বেড়েছে বলে অভিযোগ।

ভারতও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি ভারত সরকার জানিয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ‘অবিরাম বৈরিতা’ লক্ষ্য করা যাচ্ছে এবং পরিস্থিতির উপর কড়াভাবে নজর রাখা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ হলেও, সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় ভারতের কূটনৈতিক মহলেও অস্বস্তি তৈরি হয়েছে।


```