Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ওরা কেউ আর মানুষ ছিল না,' সেই 'দানবীয়' রাতের বর্ণনা দিলেন দীপু দাস হত্যার প্রত্যক্ষদর্শী

নির্মমভাবে হত্যা করার পর দীপুর মৃতদেহ প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয়। নগ্ন অবস্থায় একটি গাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। শরীরটা পুড়তে পুড়তে মাটিতে পড়ে যায়।

'ওরা কেউ আর মানুষ ছিল না,' সেই 'দানবীয়' রাতের বর্ণনা দিলেন দীপু দাস হত্যার প্রত্যক্ষদর্শী

দীপু দাস হত্যা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 28 December 2025 13:12

দ্য ওয়াল ব্যুরো: শুধু হিন্দু বলে নয়, ঈর্ষা ও বিদ্বেষ থেকেও নিশানা করা হয়েছিল, বাংলাদেশে দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যার ঘটনায় এমনই দাবি করলেন প্রত্যক্ষদর্শী এক যুবক (Dipu Das Murder in Bangladesh)। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "ওরা (হামলাকারী) মানুষের মতো আচরণই করছিল না। ওদের দেখে দানব মনে হচ্ছিল।"

কারখানা থেকে বের করেই হত্যা

প্রত্যক্ষদর্শীর কথায়, "দীপুর (Dipu Das Death) বিরুদ্ধে মিথ্যে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেওয়া হয়। যে কয়েকজন চাকরি পায়নি বা তাঁর সাফল্যে হিংসা করত, তারাই এসব ছড়িয়েছিল। প্রথমে দীপুকে এইচআর অফিসে ডাকা হয়। তাঁকে জোর করে পদত্যাগ করানো হয়। তারপর বাইরের কিছু লোক ঢুকলে তাঁকে ওদের হাতে তুলে দেয়।”

কারখানার গেটের বাইরে অপেক্ষায় থাকা উগ্রপন্থী মুসলিমদের ভিড় তখনই দীপুকে পিটিয়ে মেরে ফেলে (Dipu Das Murder in Bangladesh)। “ওরা মুখ, বুক, সব জায়গায় লাঠি দিয়ে আঘাত করছিল। প্রচুর রক্ত ঝরছিল। আমরা কাছেই দাঁড়িয়ে ছিলাম, কিন্তু একটাও কথা বলার সাহস পাইনি,” বলেন সেদিনের নৃশংস ঘটনার সাক্ষী।

মৃতদেহ টেনে নিয়ে গিয়ে গাছে ঝুলিয়ে আগুন

যুবক আরও জানান, "নির্মমভাবে হত্যা করার পর দীপুর মৃতদেহ প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয়। নগ্ন অবস্থায় একটি গাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। শরীরটা পুড়তে পুড়তে মাটিতে পড়ে যায়। পুরো ঘটনাটাই ছিল দানবীয়।" ঘটনার পর তদন্তে জানা গেছে, দীপু দাস কোনোভাবেই ধর্ম অবমাননা করেননি। গুজবই তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।

সংখ্যালঘু হিন্দুদের মধ্যে আতঙ্ক

দীপু দাসের গ্রামের মানুষ বলছেন, আজকের বাংলাদেশে হিন্দুদের উচ্চাশা বা সাফল্যই যেন তাদের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠছে। “এটা বুঝিয়ে দিল, হিন্দু হয়ে জীবনে এগোতে চাইলেই বিপদ,” বলেন এক স্থানীয় নেতা।

ঢাকার হিন্দু সম্প্রদায়ের আরও কয়েকজন ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "উগ্র ইসলামপন্থীরা দাবি করছে তারা আওয়ামী লিগ সমর্থকদের আক্রমণ করছে। কিন্তু বাস্তবে তা নয়। ওরা সরাসরি বলে, তোমরা হিন্দু বলেই মরবে। রাজনীতি একটা অজুহাত।"

দীপু দাসের হত্যার রেশ এসে পড়েছে ভারতেও। হিন্দু যুবককে খুনের প্রতিবাদে পথে নেমেছে রাজনৈতিক দলগুলি। ভারতের বিদেশমন্ত্রক এই ঘটনার তীব্র নিন্দা করেছে। এখনও উত্তাল বাংলাদেশ। আর এর মধ্যেই ওপার বাংলায় আরেক হিন্দু যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে।

বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত বুধবার তোলাবাজির অভিযোগে অমৃত মণ্ডল নামে এক যুবকের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অশান্ত রাজনৈতিক প্রেক্ষাপট

বাংলাদেশে একের পর এক অশান্তির সূত্রপাত মূলত  ভারত বিরোধী ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে, যিনি গুলিবিদ্ধ হন এবং সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার জেরে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন জায়গায় প্রতিবাদ, ভাঙচুর এবং রাজনৈতিক ও কূটনৈতিক স্থাপনায় হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।


```