Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শান্তি আলোচনার মাঝেই রক্তাক্ত খেরসন, ইউক্রেনের ড্রোন হামলায় ২৪ জন নিহতের দাবি রাশিয়ার

ট্রাম্প–জেলেনস্কি বৈঠকের পর শান্তি চুক্তির ইঙ্গিতের মাঝেই খেরসনে ড্রোন হামলার অভিযোগ। শিশুসহ ২৪ জন নিহতের দাবি রাশিয়ার, পাল্টা হামলার অভিযোগ কিইভের।

শান্তি আলোচনার মাঝেই রক্তাক্ত খেরসন, ইউক্রেনের ড্রোন হামলায় ২৪ জন নিহতের দাবি রাশিয়ার

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 January 2026 09:13

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া ও ইউক্রেনের দীর্ঘদিনের যুদ্ধ থামিয়ে (Russia Ukraine War) শান্তি ফেরানোর উদ্যোগ নতুন করে আলোচনায় এসেছে। এই লক্ষ্যেই সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বৈঠকের পর দ্রুত শান্তি চুক্তি হতে পারে, এমন ইঙ্গিতও দেন তিনি। তবে সেই সম্ভাবনার মাঝেই শর্তের কথা স্পষ্ট করে দিয়েছেন জ়েলেনস্কি। অন্যদিকে, ইউক্রেনকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়াল খেরসন ঘিরে। মস্কোর দাবি, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা খেরসন অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। রুশ কর্তৃপক্ষের অভিযোগ, ওই হামলায় এক শিশুসহ অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন।

রাশিয়ার তরফে জানানো হয়েছে, নতুন বছর উদযাপনের সময় খেরসনের রুশ-নিয়ন্ত্রিত অংশে একটি হোটেল ও ক্যাফেকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। তখন সেখানে সাধারণ মানুষ নিউ ইয়ার সেলিব্রেশনে অংশ নিচ্ছিলেন। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করে মস্কো জানায়, হামলার সময় ওই এলাকায় বহু সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।

খেরসনের রাশিয়া নিযুক্ত গভর্নর ভ্লাদিমির সালদো জানিয়েছেন, উপকূলবর্তী গ্রাম খোরলিতে নতুন বছরের অনুষ্ঠান চলাকালীন তিনটি ড্রোন হামলা চালানো হয়। তাঁর দাবি, সাধারণ নাগরিকদের লক্ষ্য করেই ইচ্ছাকৃত ভাবে এই হামলা করা হয়েছে। হামলার ফলে আগুনে পুড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী অন্তত ২৪ জন নিহত হয়েছেন এবং ৬ জন শিশু-সহ মোট ৫০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ত্রকের আধিকারিকদের মতে, এই হামলা ছিল সম্পূর্ণ সুপরিকল্পিত এবং সংঘটনের ধরন বিচার করলে এটি ‘নিঃসন্দেহে একটি যুদ্ধাপরাধ’। রাশিয়ান নেতারা একে ‘জঙ্গি হামলা’ বলেও উল্লেখ করেছেন।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, এই হামলার ‘প্রতিশোধ’ যুদ্ধক্ষেত্রেই নেওয়া হবে।

অন্যদিকে, ইউক্রেনও পাল্টা অভিযোগ তুলেছে। কিইভের দাবি, রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ পরিকাঠামো লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট জ়েলেনস্কির বক্তব্য অনুযায়ী, ইউক্রেনের দিকে ২০০-র বেশি ড্রোন ছোড়া হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর আইন পাশ করে ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের অন্তর্ভুক্ত করে রাশিয়া। খেরসন সেই চারটি অঞ্চলেরই একটি। যদিও ইউক্রেনের দাবি, রাশিয়া অবৈধ ভাবে ওই এলাকা দখল করে রেখেছে।


```