Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ক্রঁ-মন্তানা: সুইৎজারল্যান্ডের জনপ্রিয় শহর, বর্ষবরণের রাতেই ৪০ জনের মৃত্যুতে অভিশপ্ত হয়ে রইল

ক্রঁ-মন্তানার (Crans-Montana) ‘লে কঁস্তেলাসিওঁ’ (Le Constellation) নামে একটি বারে আগুন লাগে। 

ক্রঁ-মন্তানা: সুইৎজারল্যান্ডের জনপ্রিয় শহর, বর্ষবরণের রাতেই ৪০ জনের মৃত্যুতে অভিশপ্ত হয়ে রইল

ক্রঁ-মন্তানা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 1 January 2026 16:02

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের (New Year) আনন্দ মুহূর্তেই শোকের ছায়ায় ঢেকে দিয়েছে সুইৎজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসর্ট শহর ক্রঁ-মন্তানায়। বর্ষবরণের রাতে একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি। আহত হয়েছেন শতাধিক। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইউরোপজুড়ে।

সুইস পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ১টা নাগাদ ক্রঁ-মন্তানার (Crans-Montana) ‘লে কঁস্তেলাসিওঁ’ (Le Constellation) নামে একটি বারে আগুন লাগে। সেই সময় নববর্ষ (Happy New Year) উপলক্ষে বারটির ভিতরে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। পুলিশের মুখপাত্র গায়েতাঁ লাথিয়ঁ জানান, “ভবনের ভিতরে বহু মানুষ ছিলেন। অনেকেই আহত, বহু মৃত্যুর খবর মিলছে। আগুন (Fire Incident) লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

ঘটনার গুরুত্ব বুঝে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য একটি রিসেপশন সেন্টার এবং হেল্পলাইন চালু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ক্রঁ-মন্তানায় সাংবাদিক বৈঠকেরও আয়োজন করা হয় পুলিশের তরফে। সুইস দৈনিক ‘ব্লিক’-এর দাবি, ঘটনাস্থলে থাকা এক চিকিৎসকের মতে মৃতের সংখ্যা ‘দুই অঙ্কের অনেক উপরে’। আঞ্চলিক সংবাদপত্র ‘লে নুভেলিস্তে’ সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, মৃতের সংখ্যা প্রায় ৪০, আহত প্রায় ১০০ জন।

ক্রঁ-মন্তানা: বিলাস আর প্রকৃতির মেলবন্ধন

ফরাসিভাষী ভ্যালাই ক্যান্টনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ক্রঁ-মন্তানা সুইস আল্পসের অন্যতম নামী স্কি রিসর্ট। ম্যাটারহর্নের উত্তর দিকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এই শহর, রাজধানী বার্ন থেকে যেতে সময় লাগে প্রায় দু’ঘণ্টা। শীত ও গ্রীষ্ম—দু’মরশুমেই পর্যটকদের ভিড় লেগে থাকে এখানে।

প্রায় ৮৭ মাইল দীর্ঘ স্কি ও হাইকিং ট্রেল, নয়টি হ্রদ, আলপাইন অরণ্য ও তৃণভূমি— সব মিলিয়ে ক্রঁ-মন্তানা প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গ। শীতে বরফঢাকা ঢালে স্কি, টোবগানিং, ক্রস-কান্ট্রি স্কির সুযোগ রয়েছে। রয়েছে বড়সড় স্নো পার্ক ও শহরের কেন্দ্রস্থলে সুইৎজারল্যান্ডের অন্যতম বৃহৎ আইস রিঙ্ক।

গল্ফপ্রেমীদের কাছেও ক্রঁ-মন্তানা বিশেষ আকর্ষণের জায়গা। এখানকার ক্রঁ-সুর-সিয়ের গল্ফ ক্লাবে প্রতি বছর হয় ওমেগা ইউরোপিয়ান মাস্টার্স। এছাড়া রয়েছে গল্ফ অ্যাকাডেমি ও সারা বছর খোলা ইনডোর গল্ফ সেন্টার। ব্রিটিশ পর্যটকদের মধ্যেও এই রিসর্ট শহর অত্যন্ত জনপ্রিয়।

বিবিসি সূত্রে জানা গিয়েছে, আগামী জানুয়ারির শেষে এখানে এফআইএস ওয়ার্ল্ড কাপ স্পিড স্কিইং প্রতিযোগিতা হওয়ার কথা। তার আগেই এই ভয়াবহ দুর্ঘটনা ক্রঁ-মন্তানার উৎসবের আবহে শোকের খাঁড়ার ঘা। 


```