Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাক ড্রোনে বিস্ফোরক, অস্ত্র, মাদক-বর্ষণ জম্মু-কাশ্মীরের পুঞ্চে, জঙ্গি খোঁজে তল্লাশি চলছে

ড্রোনটি পুঞ্চের খাদি কর্মাদা এলাকায় ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে এবং প্রায় পাঁচ মিনিটের বেশি সময় সেখানে ঘোরাঘুরির পর নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ফিরে যায়।

পাক ড্রোনে বিস্ফোরক, অস্ত্র, মাদক-বর্ষণ জম্মু-কাশ্মীরের পুঞ্চে, জঙ্গি খোঁজে তল্লাশি চলছে

এ ঘটনায় সীমান্তবর্তী উত্তেজনাপ্রবণ জেলায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 1 January 2026 12:10

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা (LoC) বরাবর একটি পাকিস্তানি ড্রোন ভারতীয় সীমায় প্রবেশ করে বিস্ফোরকগোলাবারুদ ও মাদক ফেলেছে। এই ঘটনার পরেই নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। সরকারি সূত্র অনুযায়ী, ড্রোনটি পুঞ্চের খাদি কর্মাদা এলাকায় ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে এবং প্রায় পাঁচ মিনিটের বেশি সময় সেখানে ঘোরাঘুরির পর নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ফিরে যায়।

ভারতীয় ভূখণ্ডে ঢুকে ড্রোনটি একটি বস্তা ফেলে যায়যার মধ্যে একটি দেশী পদ্ধতিতে তৈরি বিস্ফোরক সামগ্রী (আইইডি)গোলাবারুদ ও মাদকদ্রব্য ছিল। এ ঘটনায় সীমান্তবর্তী উত্তেজনাপ্রবণ জেলায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ড্রোনের গতিবিধি টের পাওয়ার পরপরই ভারতীয় সেনা ও জম্মু–কাশ্মীর পুলিশ খাদি কর্মাদা ও পার্শ্ববর্তী এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেযাতে ফেলে যাওয়া সামগ্রী উদ্ধার করা যায় এবং এলাকায় কোনও জঙ্গি ঢুকেছে কিনা তা নিশ্চিত করা যায়।

পাকিস্তানি ড্রোন থেকে ফেলা সামগ্রীর একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছেযেখানে উদ্ধার হওয়া বস্তুগুলো দেখা যাচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলো ঘটনার তদন্তে জিনিসপত্রগুলি পরীক্ষা করছে এবং ড্রোনের কার্যকলাপের কারণ অনুসন্ধানে নেমেছে।

নতুন বছরকে সামনে রেখে জম্মু জুড়ে যখন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছেঠিক সেই প্রেক্ষাপটেই এই ঘটনা ঘটল। সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী একাধিক জেলায়বিশেষ করে সীমান্তবর্তী এলাকা ও জঙ্গলঘেরা দুর্গম অঞ্চলে নজরদারি ও তল্লাশি বাড়িয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছেমঙ্গলবার পুঞ্চ ও কিশতওয়ার জেলার সীমান্তবর্তী অঞ্চল এবং পার্বত্য পাদদেশে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।

কেশওয়ান–ছাতরু উপত্যকায় জঙ্গি তৎপরতার তথ্য পাওয়ার পর সেখানে অভিযান শুরু করা হয়। জানা গিয়েছেডোডা–কিশতওয়ার বনাঞ্চলে সক্রিয় দুটি জঙ্গি গোষ্ঠীর উপস্থিতির তথ্য রয়েছেযাদের প্রতিটি দলে দুই থেকে তিনজন করে সদস্য আছে। প্রতিবেদনে বলা হয়েছেএসব গোষ্ঠী জয়েশ-ই-মহম্মদ সংগঠনের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে এবং অতীতে এই এলাকায় একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুঞ্চে ভারতীয় সেনার রোমিও ফোর্স নিয়ন্ত্রণরেখা সংলগ্ন খানেটর টপ ও আশপাশের এলাকায় সন্দেহজনক জঙ্গি তৎপরতার খবর পেয়ে তল্লাশি অভিযান চালায়। অভিযানকালে সেনারা আকাশপথে নজরদারির সরঞ্জাম ও প্রশিক্ষিত স্নিফার ডগ ব্যবহার করে।

এ ছাড়া নতুন বছর উপলক্ষে বাড়তি সতর্কতার অংশ হিসেবে কাঠুয়াসাম্বাজম্মু ও উধমপুর জেলাজুড়ে পাঠানকোট–জম্মু–শ্রীনগর জাতীয় মহাসড়কে যানবাহন তল্লাশিও জোরদার করা হয়েছে বলে পিটিআই জানিয়েছে।


```