Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নিউইয়ার্স পার্টি চলাকালীন সুইৎজারল্যান্ডে বারে ভয়াবহ বিস্ফোরণ, আগুনে ঝলসে মৃত একাধিক

সুইস পুলিশের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের উৎস এখনও অজানা। ঘটনায় একাধিক মানুষ নিহত এবং আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে বলেও জানায় পুলিশ।

নিউইয়ার্স পার্টি চলাকালীন সুইৎজারল্যান্ডে বারে ভয়াবহ বিস্ফোরণ, আগুনে ঝলসে মৃত একাধিক

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 January 2026 15:57

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর উদযাপনে উৎসবে মেতে উঠেছিল সকলে। কিন্তু সেই উচ্ছ্বাসই বিষাদে পরিণত হল। বর্ষবরণের রাত রক্তাক্ত হয়ে উঠল সুইৎজারল্যান্ডে (Switzerland)।

নিউইয়ার্স ইভের (New Year's Eve) রাতে ভয়াবহ বিস্ফোরণ (Blast) ঘটে দেশের জনপ্রিয় স্কি রিসর্ট শহর ক্রঁ-মঁতানার একটি বিলাসবহুল বারে। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের জেরে আগুন ছড়িয়ে পড়ে ‘লে কঁস্টেলাসিওঁ বার অ্যান্ড লাউঞ্জ’-এ। ঘটনায় একাধিক মানুষের মৃত্যু (Death) হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে (Viral Videos) দেখা যাচ্ছে, বারের ভিতর থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সুইস পুলিশের (Switzerland Police) তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের উৎস এখনও অজানা। ঘটনায় একাধিক মানুষ নিহত এবং আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে বলেও জানায় পুলিশ।

সুইস সংবাদমাধ্যমের একাংশের দাবি, কনসার্ট চলাকালীন আতশবাজির কারণে এই বিস্ফোরণ ঘটতে পারে। তবে পুলিশ সেই সম্ভাবনা নিশ্চিত করেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সুইস আল্পসের কোলে অবস্থিত ক্রঁ-মঁতানা বিশ্বজুড়ে পরিচিত একটি পর্যটনকেন্দ্র। স্কিইং, স্নোবোর্ডিং ও গলফের জন্য সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে এখানে। রাজধানী বার্ন থেকে এই শহরের দূরত্ব প্রায় দু’ঘণ্টার পথ।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলিতে সুইৎজারল্যান্ড অস্বাভাবিক খরার পরিস্থিতির মুখে পড়েছে। দেশজুড়ে বনাঞ্চলে আগুন লাগার ঘটনাও বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০১ থেকে ২০২৪ সালের মধ্যে দাবানলের কারণে সুইজারল্যান্ড তার মোট বনভূমির ৩ শতাংশেরও বেশি হারিয়েছে।

এর আগেও চলতি বছরে সুইৎজারল্যান্ডের জেনেভার প্রাচীনতম বিলাসবহুল হোটেল ‘ফোর সিজনস হোটেল দে বার্গ’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুনে একাধিক মানুষ আহত হন।

নিউ ইয়ার উদযাপনের আনন্দের মধ্যেই এই বিস্ফোরণ সুইৎজারল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা ও জনসমাগমস্থলে সতর্কতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।


```