Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গোয়ালিয়রের ইঞ্জিনিয়ারের আত্মহত্যা, পকসো মামলায় ৬০ লক্ষ টাকা দাবি নির্যাতিতার মায়ের

পুলিশ জানিয়েছে, ডাবরায় এক ২ বছর ১১ মাসের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে লভজিতের বিরুদ্ধে পকসো আইনে মামলা ছিল।

গোয়ালিয়রের ইঞ্জিনিয়ারের আত্মহত্যা, পকসো মামলায় ৬০ লক্ষ টাকা দাবি নির্যাতিতার মায়ের

লভজিৎ সিং রানা।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 26 December 2025 13:55

দ্য ওয়াল ব্যুরো: ২৬ বছরের ইঞ্জিনিয়ার লভজিৎ সিং রানা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের অভিযোগ। গোয়ালিয়রের গোলা কা মন্দির এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ডাবরায় এক ২ বছর ১১ মাসের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে লভজিতের বিরুদ্ধে পকসো আইনে মামলা ছিল। মেধাবী ছাত্র লভজিতের পরিবারের অভিযোগ, সেই মামলা মিটিয়ে ফেলতে নির্যাতিতার পরিবারের তরফ থেকে বারবার টাকা চেয়ে ব্ল্যাক মেল করা হচ্ছিল তাঁকে।

শিশুটির মা একটি মিথ্যা অভিযোগ করে ৬০ লক্ষ টাকা দাবি করেছিলেন। সেই বাবদ ৩০ লক্ষ টাকা মিটিয়েও দেওয়া হয়। তারপরেও আরও ৩০ লক্ষ টাকা দাবি করা হতে থাকে। সেই হতাশা-অপমানে বিষ খেয়েছেন লভজিৎ বলে অভিযোগ তাঁর পরিবারের। লভ গুরুগ্রামে একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করতেন। কিন্তু, পকসো ধারায় মামলা হওয়ায় এবং তিনি গ্রেফতার হওয়ায় তাঁর চাকরি চলে যায়।

তারপর থেকে তিনি তাঁদের এক আত্মীয়ের বাড়ি পুরুষোত্তম বিহার কলোনিতে থাকছিলেন। কয়েকদিন আগে রাতে তিনি বিষ খান। তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান। তারপরেই বিস্তারিত রহস্য প্রকাশ্যে এসে পড়ে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, এ বছর এপ্রিলে লভ ছুটিতে বাড়িতে এসেছিলেন। তিনি ডাবরা নামে এক জায়গায় তাঁর বন্ধু আকাশের সঙ্গে দেখা করতে যান। এফআইআর অনুসারে মেয়েটির মা অভিযোগ করেন, গাড়ি চাপানোর নাম করে তাঁর মেয়েকে আকাশ ও লভ নিয়ে যায়। পরে মেয়েটি মাকে জানায়, দুই বন্ধু তাকে নির্যাতন করেছে এবং তার গোপনাঙ্গ ক্ষত হয়েছে।

নিহতের আত্মীয় বিপিন রানা বলেন, মেয়েটির মা ও তাঁদের আইনজীবী একটি মিথ্যা মামলা করেন। এবং তাঁদের পরিবারকে মামলা মিটিয়ে নিতে টাকা দাবি করতে থাকেন। সেই বাবদ ৩০ লক্ষ টাকা দিয়ে দেওয়া হলেও তারপরেও খাঁই মেটে না। আরও ৩০ লক্ষ টাকা চাইতে থাকেন। এই ব্ল্যাক মেলিংয়ের জন্য প্রচণ্ড হতাশায় ভুগছিল লভ। যে কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

পরিবার জানিয়েছে, ডাবরার অত্যন্ত মেধাবী ছাত্র ছিল সে। দশম ও দ্বাদশের পরীক্ষায় শীর্ষ স্থান পেয়েছিল। ইন্দোরের আইপিএস ইনস্টিটিউট থেকে তিনি ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। পরে গুরুগ্রামের একটি বহুজাতিক কোম্পানিতে কর্মজীবন শুরু করেছিলেন। পুলিশ জানিয়েছে, সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে। 


```