Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কনকনে ঠান্ডায় ডিমের দামে গেরস্তের মাথায় আগুন, কবে দাম কমবে, আদৌ কমবে কি?

ফি-বছরের মতো এবারেও শীতের পারদ চড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে ডিমের দাম।

কনকনে ঠান্ডায় ডিমের দামে গেরস্তের মাথায় আগুন, কবে দাম কমবে, আদৌ কমবে কি?

দেশের বাজারে ন্যূনতম ৮ টাকা, কোথাও বা তার থেকেও বেশি দামে বিকোচ্ছে সুষম আহার ডিম।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 26 December 2025 12:31

দ্য ওয়াল ব্যুরো: বছর শেষে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের মাথা ফাটাচ্ছে আদি ও অকৃত্রিম প্রোটিন-ভরসা ডিম। ফি-বছরের মতো এবারেও শীতের পারদ চড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে ডিমের দাম। দেশের বাজারে ন্যূনতম ৮ টাকা, কোথাও বা তার থেকেও বেশি দামে বিকোচ্ছে সুষম আহার ডিম। সঙ্গে সঙ্গে শুরু হয়েছে মজুতদারি ও দামবৃদ্ধির প্রবণতা। ডিম ভারতীয় অর্থনীতিতে অত্যন্ত খাদ্যদ্রব্য। কারণ, কম দামে নাগালের মধ্যে থাকা ডিম খেয়েই অধিকাংশ মানুষ ক্যালসিয়াম-প্রোটিনের খোরাক জোগান শরীরের। সেই ডিম আবার তাঁদের পকেটের সামর্থ্যের বেলাগাম হয়ে পড়েছে। ফলে যথারীতি গৃহস্থের মনে এখন একটাই প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে যে, কেন ডিমের দাম প্রতি শীতে বেড়ে যায় এবং এর হাত থেকে সুরাহা মিলবে কবে?

পিছন ফিরে তাকালে দেখা যাবে, প্রতিবছর ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত ডিমের দাম চড়ে যায়। ঠান্ডা ও শীতলতম আবহাওয়া এই প্রোটিন সমৃদ্ধশালী খাবারের চাহিদা বাড়িয়ে দেয়। স্কুল হস্টেল, রাস্তার ধারের খাবারের দোকান এবং গেরস্তবাড়ি ছাড়াও বিভিন্ন কেক প্রস্তুতকারী সংস্থাতেও ডিমের চাহিদা হঠাৎ করে বেড়ে যায়। বিশেষ করে, শীত পড়লেই অনেক নদীনালা, পুকুর, ভেড়ির জল শুকিয়ে যায় এবং বিশেষত ভেড়ির জল সেঁচে নতুন জল ফেলার কাজ হয়। সে কারণে, মাছ উৎপাদনেও সাময়িক ভাটা পড়ে। দক্ষিণ ভারতের চালানি মাছের উপর মূলত ভরসা করতে হয় আমবাঙালিকে। কারণ, সামুদ্রিক মাছ অনেকেই পছন্দ করেন না, কিংবা পকেট পারমিট করে না।

সে কারণে ডিমের চাহিদা ও জোগানের মধ্যে বিশাল ফারাক তৈরি হয় এই সময়। জানুয়ারি কেটে গেলে ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে দাম কমতে থাকে ডিমের। কারণ তখন ডিম সংরক্ষণের পক্ষে অনুপযোগী তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। ফলে ব্যবহারিক চাহিদাও কমতে শুরু করে। এই শীতেও একই প্রথায় ডিমের দাম বাড়তে থাকলেও এবারে তা অত্যধিক বেশি মাত্রায় বেড়েছে। ফলে বিপদে পড়েছেন গৃহস্থরা।

গতবছরের তুলনায় এবছর দেশে ডিমের উৎপাদন ও জোগানে তেমন কোনও হেরফের হয়নি। তাই বিভিন্ন এলাকায় ঘাটতি বিশেষ মাত্রায় চোখে পড়েছে। কিন্তু সেই তুলনায় সরবরাহ বাড়েনি। পোলট্রি মালিকদের মতে, গত দুবছরে বেশ কিছু ক্ষুদ্র ও মাঝারি মাপের সংস্থা দীর্ঘ ক্ষতির মুখে পড়ে বন্ধ হয়ে গিয়েছে। নতুন করে ব্যবসায় নামার সংখ্যা কমেছে কারণ এই ব্যবসায় খরচ অনেক বেড়ে গিয়েছে।

তবে পোলট্রি মালিকদের মতে, শীত কমলে ডিমের দাম কমলেও আগের মতো দামে আর পাওয়া যাবে না। কারণ মুরগির অন্যতম খাদ্য ভুট্টা ও সয়াবিনের দামবৃদ্ধি। গত কয়েক বছর ধরে এই দুটি অত্যাবশ্যকীয় খাদ্যদ্রব্যের অত্যধিক হারে দাম বেড়েছে। তার কারণ প্রাকৃতিক বিপর্যয়, রফতানি চাহিদা এবং অনেক বেশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায়। খামার মালিকদের মুরগির খাবারে ৬০ শতাংশ খরচ বৃদ্ধি পেয়েছে। ফলে ডিম শিল্পের সঙ্গে যুক্ত মালিকদের মতে, দাম কমলেও তা আগের মতো সাড়ে ৬ টাকা কিংবা সাত টাকা দাম আর হবে না। সুতরাং, আবহাওয়ার পরিবর্তন হলেও ডিমের দামে সামান্য হেরফের হবে কিন্তু আর আগের মতো হবে না বলে ইঙ্গিত দিয়েছেন তাঁরা।

এছাড়াও রয়েছে পরিবহণ খরচ। দক্ষিণ ভারত থেকে আসা ডিমের পরিবহণ খরচ বেড়েছে প্রতিটিতে ২০ থেকে ৪০ পয়সা। বেশিরভাগ পোলট্রি মালিকদের মতে, জানুয়ারি থেকে দাম খানিকটা কমতে পারে। কিন্তু ডিমের দাম আবার ৫-৬ টাকায় হওয়া একেবারেই অসম্ভব। 


```