হত্যাকারীর ভিডিও এবং জার্নাল থেকে তদন্তকারীদের অনুমান, এই তাণ্ডব ছিল পরিকল্পিত।

ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 28 August 2025 08:57
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার এক ক্যাথলিক স্কুলে এক বন্দুকবাজের ভয়াবহ তাণ্ডবে তিনজনের মৃত্যু এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন (Minneapolis Shooter's Chilling Messages On Guns)। প্রথম প্রার্থনার সময় ২৩ বছরের রবার্ট ওয়েস্টম্যান, যিনি ২০২০ সালে নাম পরিবর্তন করে রোবিন ওয়েস্টম্যান নামে পরিচয় নেন এবং নিজেকে ট্রান্সজেন্ডার নারী হিসেবে দাবি করতেন, তিনটি অস্ত্র—রাইফেল, শটগান ও পিস্তল—ব্যবহার করে ছেলেমেয়েদের উপর গুলি চালান।
পরে তাঁকে স্কুলের পার্কিং লটে মৃত অবস্থায় পাওয়া যায়। কর্মকর্তারা মনে করছেন, এটি আত্মহত্যা। ইতিমধ্যে হামলার ভিডিও ভাইরাল। তাতে দেখা যায়, বন্দুক ও ম্যাগাজিনে লেখা ছিল—‘Kill Donald Trump’, ‘Kill Trump now’, ‘Nuke India’, ‘Israel must fall’, ‘Burn Israel’ এবং ‘For the children’। সিরিলিক লিপিতেও কিছু বার্তা ছিল।
হত্যাকারীর ভিডিও এবং জার্নাল থেকে তদন্তকারীদের অনুমান, এই তাণ্ডব ছিল পরিকল্পিত।
ওয়েস্টম্যান পরিবারের উদ্দেশ্যে একটি চিঠিতে ক্ষমা প্রার্থনা চেয়েছে। ইউএস হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোম ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এই হত্যাকারীর হিংসা অল্পকল্পনীয়। আমাদের সবচেয়ে নিরাপদ মনে করা শিশুদের টার্গেট করেছে সে।”
জানা যাচ্ছে, ওয়েস্টম্যানের কোনও অপরাধমূলক ইতিহাস ছিল না, তিনি একা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং অস্ত্রও আইনি পথে কিনেছিলেন। এই ঘটনায় যুক্তরাষ্ট্রে স্কুলে হামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬-এ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় পতাকা অর্ধনমিত করার নির্দেশ দিয়েছেন। হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় গোটা দেশে নেমে এসেছে শোকের ছায়া।