Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

৫০% শুল্কের নেপথ্যে শুধু রাশিয়ার তেল নয়! কারণ জানালেন ট্রাম্পের অর্থসচিব

ইতিমধ্যেই পাঁচ দফা বৈঠক হলেও কোনও রফাসূত্র মেলেনি। সূত্রের খবর, আমেরিকার দাবি— ভারত যেন তাদের কৃষিপণ্য, দুধ ও দুগ্ধজাত বাজার পুরোপুরি খুলে দেয়।

৫০% শুল্কের নেপথ্যে শুধু রাশিয়ার তেল নয়! কারণ জানালেন ট্রাম্পের অর্থসচিব

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 28 August 2025 07:50

দ্য ওয়াল ব্যুরো: ওয়াশিংটনের রোষ এবার সরাসরি নয়াদিল্লির দিকে। অভিযোগ, রাশিয়ার কাছ থেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল কিনে (Russian oil) ইউক্রেন যুদ্ধের অর্থ জোগাচ্ছে ভারত। সঙ্গে যোগ হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি (Trade Deal) নিয়ে অনমনীয়তা। 

নিটফল, ভারতীয় পণ্যের উপর শাস্তিমূলক শুল্ক চাপিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বুধবার থেকেই কার্যকর হয়েছে সেই ৫০ শতাংশ শুল্কনীতি (50% Tariffs on India)।

এরই মধ্যে মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট জানিয়ে দিয়েছেন, “শুধু রাশিয়া থেকে তেল কেনা নয়, চুক্তি নিয়ে ভারতের টালবাহানাও সমান দায়ী।” 

ইতিমধ্যেই পাঁচ দফা বৈঠক হলেও কোনও রফাসূত্র মেলেনি। সূত্রের খবর, আমেরিকার দাবি— ভারত যেন তাদের কৃষিপণ্য, দুধ ও দুগ্ধজাত বাজার পুরোপুরি খুলে দেয়। কিন্তু মোদী সরকার (Modi Government) সাফ জানিয়ে দিয়েছে, একপাক্ষিক সুবিধা নয়, দরকষাকষি চলবেই। আর সেখানেই ক্ষুব্ধ ট্রাম্প।

পটভূমি অবশ্য আরও পুরনো। গত বছর থেকেই পাল্টা শুল্কের নীতি নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ২৬ শতাংশ থেকে শুরু হয়ে ভারতীয় রফতানিতে শুল্ক বেড়ে ধাপে ধাপে গিয়ে ঠেকেছে ৫০ শতাংশে— যা ব্রাজিল ছাড়া অন্য কোনও দেশের উপর এতটা কখনও চাপাননি ট্রাম্প।

ভারত থেকে আমেরিকায় বছরে প্রায় ৭.৬ লক্ষ কোটি টাকার পণ্য যায়— ওষুধ থেকে পোশাক, রত্ন থেকে পেট্রো-কেমিক্যাল। শুল্কবৃদ্ধিতে সেই রফতানির উপর টান পড়তে পারে, আশঙ্কা অর্থনীতিবিদদের। তবে কেন্দ্রের দাবি, ভারতীয় অর্থনীতি এই ধাক্কা সামলাতে প্রস্তুত।


```