Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?

শ্রীলঙ্কার পর একই পথে নেপালও, জ্বালানি সঙ্কট মোকাবিলায় সপ্তাহে দু’দিন ছুটি ঘোষণা করল সরকার

জ্বালানি সরবরাহে টান, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ক্রমবর্ধমান ব্যয়ের চাপে পড়েই নেপাল সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে মনে করা হচ্ছে।

শ্রীলঙ্কার পর একই পথে নেপালও, জ্বালানি সঙ্কট মোকাবিলায় সপ্তাহে দু’দিন ছুটি ঘোষণা করল সরকার

সরকারি দফতরে সপ্তাহে দু’দিন ছুটি ঘোষণা করেছে নেপাল

পৃথা ঘোষ

শেষ আপডেট: 5 April 2026 17:11

দ্য ওয়াল ব্যুরো: ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহে টান পড়তেই বড় সিদ্ধান্ত নিল নেপাল (Iran war fuel impact Nepal)। জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দফতরে সপ্তাহে দু’দিন ছুটি ঘোষণা করেছে সরকার (Nepal two-day holiday government offices)। রবিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে শনিবারের পাশাপাশি রবিবারও সাপ্তাহিক ছুটি হিসেবে পালিত হবে (Nepal fuel crisis weekly off)। এতদিন নেপালে সরকারি অফিসে শুধুমাত্র শনিবারই ছিল সাপ্তাহিক ছুটি।

সরকারের মুখপাত্র সাস্মিতা পোখারেল জানিয়েছেন, এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে অফিসের কাজের সময়ও বদলানো হয়েছে। এখন থেকে সরকারি দফতর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

পোখারেল জানান, জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।

ছুটি ও কাজের সময় - কী কী বদলাচ্ছে?

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী,

শনিবার ও রবিবার, দু’দিনই বন্ধ থাকবে সরকারি অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠান। তবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নতুন কাজের সময় প্রযোজ্য হবে শুধুমাত্র সরকারি দফতরের ক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়।

এতদিন নেপালের সরকারি অফিসের কাজের সময় ছিল সকাল ১০টা থেকে বিকেল ৫টা। নতুন নিয়মে এক ঘণ্টা আগে কাজ শুরু হওয়ায় কার্যত কাজের সময় বাড়ানো হয়েছে।

জ্বালানি সংকটের পটভূমি

সরকারি সূত্রে জানা যাচ্ছে, ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। তার সরাসরি প্রভাব পড়েছে নেপালের মতো আমদানিনির্ভর দেশে।

এর আগেই নেপাল বিমান চলাচলের জ্বালানির দাম বড়সড় বাড়িয়েছিল। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে এই বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ ১১৭.৪ শতাংশ পর্যন্ত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা নেপাল অয়েল কর্পোরেশন জানিয়েছে আন্তর্জাতিক উড়ানে জ্বালানির দাম বেড়েছে,

  • কাঠমান্ডু থেকে বেড়েছে ৮৪.৭%
  • পোখরা থেকে বেড়েছে ১১৬.২%
  • ভৈরহাওয়া থেকে বেড়েছে ১১৭.৪%

তাদের দাবি, ভারতের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে সময়মতো অর্থ পরিশোধ করতে এবং জ্বালানি সরবরাহে আরও বিঘ্ন এড়াতেই এই মূল্যবৃদ্ধি জরুরি ছিল।

চাপের মুখে নেপাল সরকার

জ্বালানি সরবরাহে টান, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ক্রমবর্ধমান ব্যয়ের চাপে পড়েই নেপাল সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে মনে করা হচ্ছে।

সপ্তাহে দু’দিন ছুটি ঘোষণা এবং কাজের সময় বদল - দুটোই মূলত জ্বালানি খরচ কমানো এবং সরবরাহের ওপর চাপ সামলানোর কৌশল হিসেবেই দেখা হচ্ছে।

এর আগে সপ্তাহে ৪ দিন কাজ হবে এবং প্রতি বুধবার সরকারি ছুটি ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। নতুন নিয়ম মূলত সরকারি ক্ষেত্রেই কার্যকর হবে বলে জানিয়েছিল সরকার। অর্থাৎ, কেন্দ্রীয় ও প্রাদেশিক স্তরের সরকারি কর্মচারীরা এই ব্যবস্থার আওতায় পড়বেন। শুধু সরকারি দফতরই নয়, এর সঙ্গে যুক্ত থাকবে সমস্ত সরকারি স্কুল, বিশ্ববিদ্যালয় এবং আদালতও। ফলে সপ্তাহে পাঁচ দিনের বদলে কার্যত চার দিনই কাজকর্ম চলবে।

এবার দেশের সঙ্কট মোকাবিলায় কর্মদিবস কমানোর পথে হাঁটল নেপালও।


```