Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Iran War: 'এক ফোনেই যুদ্ধ থামবে,' মোদীর হস্তক্ষেপ চেয়ে ভারতকে বার্তা প্রাক্তন UAE রাষ্ট্রদূতের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (India PM Narendra Modi) হস্তক্ষেপ দাবি করলেন সংযুক্ত আরব আমিরশাহির প্রাক্তন রাষ্ট্রদূত হুসেন হাসান মির্জা (Ex-UAE envoy Hussain Hassan Mirza)। 

Iran War: 'এক ফোনেই যুদ্ধ থামবে,' মোদীর হস্তক্ষেপ চেয়ে ভারতকে বার্তা প্রাক্তন UAE রাষ্ট্রদূতের

মোদীর হস্তক্ষেপ চান আমিরশাহির প্রাক্তন রাষ্ট্রদূত

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 March 2026 07:30

দ্য ওয়াল ব্যুরো: প্রায় দু'সপ্তাহ হতে যায়, এখনও বজায় রয়েছে আরবদুনিয়ার সংঘাত (Middle East Tension)। ইরান, ইজরায়েল, আমেরিকার আঘাত-প্রত্যাঘাত (Iran Israel US War Situation) পর্বের প্রভাব পড়েছে  গোটা বিশ্বে। এমন সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (India PM Narendra Modi) হস্তক্ষেপ দাবি করলেন সংযুক্ত আরব আমিরশাহির প্রাক্তন রাষ্ট্রদূত হুসেন হাসান মির্জা (Ex-UAE envoy Hussain Hassan Mirza)। তাঁর কথায়, প্রধানমন্ত্রী চাইলেই এক ফোনে ইরান-ইজরায়েলের যুদ্ধ (Iran Israel War) থামাতে পারে।

জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে  হুসেন মির্জা বলেন, ভারত এখন আন্তর্জাতিক কূটনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। সেই প্রভাব ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগালেই পশ্চিম এশিয়ার এই জটিল পরিস্থিতি থেকে মুক্তি মিলতে পারে। তিনি বলেন, "মোদীজি যদি ইরান, ইজরায়েলকে একটি ফোন করেন, তাহলে যুদ্ধ সেখানেই থেমে যাবে, তাঁর একটা ফোনই যথেষ্ট।"

মাত্র ১০ দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজরায়েল সফরে (PM Modi Israel Visit) ছিলেন। পাশাপাশি ইরানের সঙ্গেও তাঁর অত্যন্ত ভাল সম্পর্ক রয়েছে। ভারত ইরানের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ। তাই দুই দেশের কাছেই মোদীর কথা গুরুত্ব পাবে বলে মনে করেন মির্জা।

প্রাক্তন রাষ্ট্রদূত বলেন, "আমিরশাহিতে (UAE) প্রায় ৩৫ লক্ষ ভারতীয় থাকেন। গত ৭০-৮০ বছর ধরে তাঁরা আরব আমিরশাহির উন্নয়ন, ব্যবসা ও অবকাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।"

"ভারতের বৃহৎ জনগোষ্ঠী আমাদের দেশে থাকে। আমি আশা করি ভারত তাদের স্বার্থ রক্ষার জন্য কূটনৈতিকভাবে এগিয়ে আসবে।" সংঘাত থামাতে দিল্লির উদ্দেশে এই বার্তা দিলেন হুসেন মির্জা।

অভিযোগ উঠছিল, গালফের কয়েকটি দেশকে (GULF Nation) ব্যবহার করে ইরানের বিরুদ্ধে ড্রোন ও মিসাইল হামলা চালানো হচ্ছে। এই বিষয়ে হুসেন হাসান মির্জা বলেন, “আমরা আমাদের মাটি থেকে ইরানের বিরুদ্ধে কোনও অভিযান হতে দিইনি। এটি নিশ্চিত।” তিনি আরও জানান, কুয়েত ও কাতারও নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনও হামলার অনুমতি দেয়নি।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ (Iran Israel US War Situation) ঘোষণা করার পর থেকে অঞ্চলজুড়ে সংঘাত বেড়েই চলেছে। ইরান পাল্টা শতাধিক মিসাইল ও ড্রোন পাঠিয়েছে গালফের বিভিন্ন দেশে। আরব আমিরশাহিতেও আক্রমণ হয়েছিল, যদিও অধিকাংশই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সক্ষম হয়েছে।

আমিরশাহি বারবার বলছে, নিজেদের সুরক্ষাই এখন প্রধান লক্ষ্য, পাশাপাশি যুদ্ধ যেন আরও ছড়িয়ে না পড়ে, তার জন্য কাজ করছে দেশটি।


```