সাকেতের মৃত্যুর খবর নিশ্চিত করে সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাস। দূতাবাসের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “ভারতীয় পড়ুয়া সাকেত শ্রীনিবাসাইয়ার দেহ উদ্ধার করেছে পুলিশ।

ক্যালিফোর্নিয়ার ভারতীয় পড়ুয়ার রহস্যমৃত্যু
শেষ আপডেট: 15 February 2026 15:46
দ্য ওয়াল ব্যুরো: নিখোঁজ হওয়ার ৬ দিন পর আমেরিকায় উদ্ধার হয়েছে ভারতীয় পড়ুয়া সাকেত শ্রীনিবাসাইয়ার দেহ (Saket Srinivasaiya)। কর্নাটকের বাসিন্দা সাকেত ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স (Indian postgraduate student) করছিলেন। নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর খোঁজ করছিলেন বন্ধু-রুমমেট বনিত সিং। মৃত্যুর আগে (Indian Student Found Dead in US) যুবকের আচরণ নিয়েও বেশ কিছু তথ্য সামনে আনলেন বনিত।
সাকেতের রুমমেট জানিয়েছেন, গত দু'প্তাহ ধরে সাকেতের আচরনে বড় পরিবর্তন দেখা যাচ্ছিল। ও খাওয়াদাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল, খেলে কেবল চিপস আর কুকিস খেয়ে দিন কাটাচ্ছিল। এমনকি কারও সঙ্গেই ভাল করে কথা বলছিল না। প্রায় সবকিছুতেই আগ্রহ হারিয়ে ফেলেছিল।
বনিত তাঁর লিংকডইন পোস্টে লেখেন, ২১ জানুয়ারি সাকেত তাকে লে আঞ্জায় (Lake Anza in California) যেতে বলেছিলেন কিন্তু তিনি যাননি। পরে পুলিশ সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার করে। রুমমেট আরও জানান, ক্লাস থেকে ফিরে একদিন সাকেতকে লাল বাথরোব পরে থাকতে দেখে তিনি মজা করে প্রশ্ন করেছিলেন। জবাবে যুবক জানিয়েছিলেন, 'কোনও কিছুর পরোয়া করি না, ঠাণ্ডা লাগছে, তাই এটা পরে নিয়েছি।'
নিখোঁজ হওয়ার পরে সাকেতের (Saket Srinivasaiya found head) ব্যাকপ্যাক পাওয়া যায় পার্ক হিলস এলাকায় এক বাড়ির সামনে। ব্যাগে তাঁর পাসপোর্ট ও ল্যাপটপ ছিল। এরপর থেকেই জোরদার তল্লাশি শুরু করে পুলিশ।
স্থানীয় প্রশাসন এখনো বিস্তারিত কিছু জানায়নি। মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও রুমমেট আত্মহত্যার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। পুলিশের পক্ষ থেকে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
সাকেতের মৃত্যুর খবর নিশ্চিত করে সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাস। দূতাবাসের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “ভারতীয় পড়ুয়া সাকেত শ্রীনিবাসাইয়ার দেহ উদ্ধার করেছে পুলিশ। এই কঠিন সময়ে আমরা তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।” পাশাপাশি, সাকেতের মরদেহ যত দ্রুত সম্ভব ভারতে ফিরিয়ে আনার জন্য সবরকম সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।