Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ইজরায়েলে সবচেয়ে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান, মাঝপথেই ভ্রষ্ট! ইরানেও হামলায় আহত ১৮

ইজরায়েলর শীর্ষ নেতৃত্বের দাবি,  “এই সংঘাত শেষ হয়নি। কারণ ইরানি শাসনব্যবস্থা প্রতিবেশী দেশগুলিকে হুমকি দেওয়া বন্ধ করছে না। তাদের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অঞ্চলজুড়ে প্রক্সি গোষ্ঠীগুলিকে সমর্থন- এসবই অশান্তির মূল উৎস।"

ইজরায়েলে সবচেয়ে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান, মাঝপথেই ভ্রষ্ট! ইরানেও হামলায় আহত ১৮

ইরান-ইজরায়েল সংঘাত

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 25 March 2026 16:01

দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ওরট রবিন পাওয়ার প্লান্টকে লক্ষ্য করে হামলার চেষ্টা ইরানের (Tehran Targets Israel’s Largest Power Plant)। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়ে কয়েক কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। এখনও পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রের কোনও ক্ষতি বা হতাহতের বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

অন্যদিকে, ইরানের (Iran War) কিছু অঞ্চলেও আঘাত হেনেছে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র।  তেহরানের কাছে আলবোর্‌জ প্রদেশের কামালশহরে একটি আবাসিক ভবনে এই অভিযানে অন্তত ১৮ জন আহত হয়েছেন বলে খবর সূত্রের। চারতলা একটি ভবন ভেঙে গিয়েছে, বলে জানিয়েছেন আলবোর্‌জ প্রদেশের উপ-নিরাপত্তা গভর্নর। কাছাকাছি চাহারবাগ কাউন্টি এবং গোলসার শহরের দু’টি গুদামেও ক্ষয়ক্ষতির খবর মিলেছে।

ইজরায়েলের প্রাক্তন সরকারি মুখপাত্র পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। তাঁর মতে, ইরানের নেতৃত্ব যুদ্ধের প্রথম ধাক্কাতেই কার্যত দুর্বল হয়ে পড়েছে এবং তারপর থেকে ইজরায়েলের ও মার্কিন যুক্তরাষ্ট্র (United States) যৌথভাবে ইরানের সামরিক সক্ষমতা ভাঙছে।

তাঁর অভিযোগ, ইরান বারবার নাগরিক এলাকা, বিমানবন্দর, জ্বালানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। তিনি বলেন, আমেরিকা-ইজরায়েল চাপ তৈরি করলেও ইরান আলোচনা প্রত্যাখ্যান করছে এবং এখনও নিজেদের দাবিতেই অনড় রয়েছে।

ইজরায়েলর শীর্ষ নেতৃত্বের দাবি,  “এই সংঘাত শেষ হয়নি। কারণ ইরানি শাসনব্যবস্থা প্রতিবেশী দেশগুলিকে হুমকি দেওয়া বন্ধ করছে না। তাদের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অঞ্চলজুড়ে প্রক্সি গোষ্ঠীগুলিকে সমর্থন- এসবই অশান্তির মূল উৎস।"

মোটের উপর, দুই দেশের মধ্যে অস্থিরতা আরও বাড়ছে- একদিকে ইজরায়েলে লক্ষ্যবস্তু হিসেবে  বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ ঘাঁটি চিহ্নিত করছে তেহরান। অন্যদিকে ইরানেও সাধারণ মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছে। পরিস্থিতি কোনদিকে মোড় নেবে, তা এখনই স্পষ্ট নয়।

এদিকে, আরব দুনিয়ার যুদ্ধ (Middle East Tension) চতুর্থ সপ্তাহে পা রাখতেই নরম সুরে কথা বলতে শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! টানা প্রায় একমাস ধরে আমেরিকা-ইজরায়েল-ইরান যুদ্ধ (Iran Israel US War) চলার পর এবার তিনি জানালেন, ওয়াশিংটন একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে তেহরানকে (Tehran)। 


```