Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

৪৪ বিলিয়ন ডলারের টুইটার-চুক্তি নিয়ে বিভ্রান্তি! মাস্কের পোস্টে ক্ষতি হয় বিনিয়োগকারীদের, রায় জুরির

আদালতে জুরি রায় দিয়েছে, বিনিয়োগকারীদের প্রতিদিন প্রতি শেয়ারের জন্য ৩ থেকে ৮ ডলার করে ক্ষতিপূরণ দিতে হবে। সেক্ষেত্রে মোট ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াতে পারে প্রায় ২.১ বিলিয়ন ডলার।

৪৪ বিলিয়ন ডলারের টুইটার-চুক্তি নিয়ে বিভ্রান্তি! মাস্কের পোস্টে ক্ষতি হয় বিনিয়োগকারীদের, রায় জুরির

ইলন মাস্ক

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 March 2026 11:25

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালে টুইটার (বর্তমানে এক্স) কেনার আগে শেয়ারমূল্য নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ইলন মাস্ককে (Elon Musk) 'দোষী' বলে রায় দিল মার্কিন আদালতের একটি জুরি বোর্ড। শুক্রবার সান ফ্রান্সিসকোর ফেডেরাল কোর্টে বিচারকদের রায়ে বলা হয়, ইলন মাস্ক (Elon Musk) ইচ্ছাকৃতভাবে টুইটারের শেয়ার দাম কমিয়ে দেওয়ার মতো মন্তব্য করেছিলেন (Twitter acquisition)। তবে তাঁকে প্রতারণার মতো গুরুতর অভিযোগে দায়ী করা হয়নি।

এই মামলা মূলত দায়ের করা হয়েছিল মাস্কের টুইটার (Twitter) অধিগ্রহণের ঠিক আগে। প্রশ্ন ছিল, মাস্কের দুটি টুইট কি বিনিয়োগকারীদের ঠকানোর উদ্দেশ্যে করা হয়েছিল? প্রায় চার দিন আলোচনা শেষে জুরি জানায়, ওই দুটি টুইট বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছে ঠিকই, কিন্তু তিনি সচেতনভাবে প্রতারণার কোনও 'ষড়যন্ত্র' করেননি।

মামলায় অভিযোগ ছিল, একটি টুইটে ইলন মাস্ক (Musk misleading investors) লিখেছিলেন যে টুইটার কেনার চুক্তি 'temporarily on hold' অর্থাৎ সাময়িকভাবে স্থগিত। এই মন্তব্য বাজারে বড় ধাক্কা দেয় এবং বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতিও হয়।

আদালতে জুরি রায় দিয়েছে, বিনিয়োগকারীদের প্রতিদিন প্রতি শেয়ারের জন্য ৩ থেকে ৮ ডলার করে ক্ষতিপূরণ দিতে হবে। সেক্ষেত্রে মোট ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াতে পারে প্রায় ২.১ বিলিয়ন ডলার।

মামলাকারীর আইনজীবী জোসেফ কটচেট বলেন, “এই রায় গুরুত্বপূর্ণ। এর থেকে একটা বার্তাই পরিষ্কার যে আপনি যত বড় ধনী বা ক্ষমতাবানই হোন না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।”

মাস্কের আইনজীবীরা রায়ের বিষয়ে কোনও মন্তব্য করেননি। শুনানিতে দীর্ঘ সময় ধরে আলোচনা হয় টুইটারে বট ও ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে তাঁর বিতর্কিত দাবি ঘিরে। মাস্ক জানান, প্ল্যাটফর্মে ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা টুইটারের সরকারি দাবির চেয়ে অনেক বেশি ছিল, আর সেটিই ছিল চুক্তি থেকে পিছিয়ে আসার প্রধান কারণ।

পরে যখন তিনি পিছিয়ে আসেন, তখন টুইটার (বর্তমানে এক্স) আদালতে যায় চুক্তি বাস্তবায়নের জন্য। শেষ পর্যন্ত মামলা করার আগেই মাস্ক আবার মত বদলে মূল দামের ৪৪ বিলিয়ন ডলারে সংস্থাটি কিনতে রাজি হন।


```