Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

Zohran Mamdani: মামদানির হাতে নিউইয়র্কের ব্যালট, তাতে জ্বলজ্বল করছে বাংলা!

ইংরেজি জানলেও এমন অনেকেই আছেন যাঁরা বিদেশের মাটিতেও মাতৃভাষাতেই বেশি স্বচ্ছন্দ। বাংলা ভাষায় ভোটপত্র সেখানে আবেগের বিষয় তো বটেই।

Zohran Mamdani: মামদানির হাতে নিউইয়র্কের ব্যালট, তাতে জ্বলজ্বল করছে বাংলা!

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

পৃথা ঘোষ

শেষ আপডেট: 5 November 2025 19:29

দ্য ওয়াল ব্যুরো: কখনও বলিউডের ধাঁচে, শাহরুখের মতো হাত ছড়িয়ে শহরের রাস্তায় ভোটের আর্জি, কখনও খাঁটি ভারতীয়দের মতো হাত দিয়ে ভাত-ডাল খাচ্ছেন। ভোটের আগে মুখে হিন্দি সিনেমার সংলাপ, বাংলায় কথাও বলতে শোনা গেছে জোহরান মামদানি। সবমিলিয়ে ভোটদাতাদের কাছে গোটা বিষয়টা যতটা মনোগ্রাহী করে তোলা যায়।

গতকাল ইনস্টাগ্রামে জোহরান মামদানির (Zohran Mamdani) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যেখানে হাসিমুখে ব্যালট ব্যাপার হাতে দাঁড়িয়ে রয়েছেন জোহরান। শুধু তাই নয়, নেটিজেনদের চোখে যেটা পড়েছে, তা হল – হাতে ব্যালট সংক্রান্ত যে খাম রয়েছে, তাতে জ্বলজ্বল করছে বাংলায় লেখা – ‘ব্যালটের গোপনীয়তা রক্ষার খাম’।

কিন্তু আমেরিকার মতো শহরে বাংলা ভাষা - এই যাত্রার শুরুটা কবে?

নিউইয়র্ক শহরকে বলা হয় আমেরিকার মেল্টিং পট - কারণ এখানে একসঙ্গে সহাবস্থান করছে বিশ্বের প্রায় সব সংস্কৃতি। শহরটির প্ল্যানিং ডিপার্টমেন্টের হিসেব বলছে, এই মহানগরে দু’শোরও বেশি ভাষায় কথা বলা হয়।

তবুও মার্কিনি নির্বাচনের ভোটপত্রে স্থান পেয়েছে মাত্র চারটি ভাষা (ইংরেজি ছাড়া) - আর সেই তালিকায় জায়গা পেয়েছে বাংলা। থাকবে চাইনিজ, স্প্যানিশ, কোরিয়ানও।

নিউ ইয়র্কে অনেকেই থাকেন, যাঁদের শিকড় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সংস্কৃতিতে গাঁথা।

ইংরেজি জানলেও এমন অনেকেই আছেন যাঁরা বিদেশের মাটিতেও মাতৃভাষাতেই বেশি স্বচ্ছন্দ। বাংলা ভাষায় ভোটপত্র সেখানে আবেগের বিষয় তো বটেই।

কেন ভোটপত্রে বাংলা বাধ্যতামূলক হল?

এই ক্ষেত্রে বাংলা ভাষার অন্তর্ভুক্তি কেবল সৌজন্য নয় কিন্তু, বরং একটি আইনি বাধ্যবাধকতা।

নিউইয়র্ক সিটি আইন অনুযায়ী, নির্দিষ্ট কিছু এলাকায় যেখানে বাংলাভাষী জনসংখ্যা ঘন, সেখানে ভোটের সমস্ত উপকরণ - শুধু ব্যালট নয়, বরং নির্দেশিকা, পোস্টার, সহায়ক সামগ্রী - সবকিছুই বাংলায় দিতে হবে। নিউইয়র্কে একটি মামলা হয়েছিল, ভাষাগত সহায়তা নিয়ে। ভারতীয় উপমহাদেশে যেহেতু বহু ভাষা রয়েছে, তাই আদালতের নির্দেশ ছিল যদি নির্দিষ্ট ঘনত্বে দক্ষিণ এশীয় জনগোষ্ঠী থাকে, তাহলে একটি এশীয় এবং অবশ্যই ভারতীয় ভাষায় ভোটের ব্যবস্থা করতে হবে। আলোচনা শেষে সেখানে বাংলা ভাষাকে বেছে নেওয়া হয়।

প্রথমবার ২০১৩ সালে কুইন্সের দক্ষিণ এশীয় সম্প্রদায় বাংলায় অনুবাদ করা ভোটপত্র পায়।

এটি আসে ১৯৬৫ সালের Voting Rights Act-এর অধীনে কেন্দ্রীয় সরকারের নির্দেশনার পর, যেখানে সংখ্যালঘু ভাষাভাষীদের জন্য ভোটে সহায়তা বাধ্যতামূলক করা হয়।

বাংলাভাষী জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন ভারত ও বাংলাদেশের মানুষ, যাঁরা বছরের পর বছর ধরে নিউইয়র্কে বসবাস করছেন। যদিও বাংলা পুরো উপমহাদেশের ভাষাগত বৈচিত্র্যকে প্রতিনিধিত্ব করে না, তবু এই উদ্যোগে ভোটে অংশগ্রহণ বাড়বে, নিজেদের মত প্রকাশ করতে পারবে - এটাই উদ্দেশ্য। এখানে অবশ্যই এ দেশের মানুষদের জন্য ভারতীয় বংশোদ্ভূতদের ভোট দেওয়া ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দৃশ্যটা গর্বের।

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং নাগরিক অধিকার প্রতিষ্ঠারও এক গুরুত্বপূর্ণ উপকরণ।

বাংলা ভাষার এই অন্তর্ভুক্তি যেন আরও একবার মনে করিয়ে দেয় - গণতন্ত্র তখনই পরিপূর্ণ, যখন সবাই নিজের ভাষায় নিজের ভোট দিতে পারে।


```