Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ল্যুভর থেকে উধাও অমূল্য গয়না! চুরির দায় স্বীকার করে পদত্যাগ করলেন মিউজিয়ামের ডিরেক্টর

প্যারিসের ল্যুভর মিউজিয়ামে ঐতিহাসিক গয়না চুরির ঘটনায় পদত্যাগ করলেন ডিরেক্টর লরেন্স দে কার্স।

ল্যুভর থেকে উধাও অমূল্য গয়না! চুরির দায় স্বীকার করে পদত্যাগ করলেন মিউজিয়ামের ডিরেক্টর

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 February 2026 08:21

দ্য ওয়াল ব্যুরো: লরেন্স দে কার্স (Laurence des Carrs) পদত্যাগ করলেন ল্যুভর মিউজিয়াম-এর (Louvre Museum) পরিচালকের পদ থেকে। গত বছর অক্টোবর মাসে জাদুঘর থেকে অমূল্য ঐতিহাসিক গয়না চুরির ঘটনার দায় স্বীকার করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার ইমানুয়েল ম্যাক্রোঁ-এর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের কথা জানানো হয়েছে।

গত বছরের অক্টোবর মাসে প্যারিস শহরের ল্যুভর জাদুঘরে ঘটে এই চাঞ্চল্যকর চুরির ঘটনা। শ্যন নদীর ধারের রাস্তার দিকের একটি জানালা দিয়ে উঁচু লিফট ব্যবহার করে দুষ্কৃতীরা ঢুকে পড়ে জাদুঘরের অ্যাপোলো গ্যালারিতে। মাত্র সাত মিনিটের মধ্যেই তারা চুরির কাজ শেষ করে পালিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই ঘটনায় চুরি যায় ফরাসি সম্রাট নেপোলিয়ন তৃতীয়-এর স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনি এবং তাঁর পরিবারের সদস্যদের মোট আটটি অমূল্য গয়না। ঘটনায় কয়েক জনকে গ্রেপ্তার করা হলেও এখনও পর্যন্ত সেই ঐতিহাসিক গয়নাগুলি উদ্ধার করা যায়নি।

বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়তে হয় জাদুঘরের পরিচালকে। এরপরই তিনি পদত্যাগপত্র জমা দেন, যা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ফ্রান্স-এর রাষ্ট্রপতির দপ্তর। রাষ্ট্রপতির কার্যালয়ের বিবৃতিতে এই পদত্যাগকে ‘সময়োচিত’ এবং ‘দায়িত্বশীল পদক্ষেপ’ বলে উল্লেখ করা হয়েছে। বিশ্বের বৃহত্তম জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে গড়ে তোলার এই সময়ে নতুন উদ্যম ও দৃঢ় নেতৃত্বের প্রয়োজন রয়েছে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, চুরির ঘটনার পর জাদুঘরের একাধিক গাফিলতির বিষয় সামনে আসে। একটি ঘরে জল চুঁইয়ে পড়ার ফলে ৭০৭ নম্বর কক্ষে রাখা অমূল্য বই এবং চিত্রকর্ম ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘরেই সংরক্ষিত রয়েছে ফরাসি শিল্পী চার্লস মেইনিয়ার এবং ইতালির বার্নার্ডিনো লুইনির গুরুত্বপূর্ণ শিল্পকর্ম। তবে অল্পের জন্য রক্ষা পায় লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত ‘মোনালিসা’।

এছাড়া টিকিট নিয়েও অনিয়মের অভিযোগ ওঠে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জানা যায়, নকল টিকিট ব্যবহার করে অনেকেই জাদুঘরে প্রবেশ করছেন। এই ঘটনায় ৯ জনকে আটক করা হয়। নিরাপত্তা এবং প্রশাসনিক একের পর এক গাফিলতির জেরে প্রবল সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নেন ল্যুভর জাদুঘরের পরিচালক।


```