Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

লস অ্যাঞ্জেলেসে কার্ফু জারি, প্রয়োজনে এলাকা ছাড়ার পরামর্শ মেয়রের, অশান্তি টেক্সাস, শিকাগোয়

টেক্সাসে কয়েক হাজার মানুষ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অফিস অভিমুখে মিছিল শুরু করলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিরোধ বাধে।

 লস অ্যাঞ্জেলেসে কার্ফু জারি, প্রয়োজনে এলাকা ছাড়ার পরামর্শ মেয়রের, অশান্তি টেক্সাস, শিকাগোয়

শেষ আপডেট: 11 June 2025 09:23

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান ঘিরে লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) চলমান প্রতিবাদ দমনে সেখানে কার্ফু জারি করেছেন শহরের মেয়র কারেন বাস(Mayor Karen Bass) । সেই সঙ্গে তিনি নাগরিকদের পরামর্শ তারা মনে করলে সাময়ির শহর ছেড়ে যেতে পারেন। পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হচ্ছে বুঝে এমন পরামর্শ দিয়েছেন তিনি।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহ লস অ্যাঞ্জেলেসে গত শুক্রবার থেকে স্থানীয়দের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘাত চলছে। বিক্ষোভ দমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প (Donald Trump) ন্যাশনাল গার্ড (National Guard) মোতায়েনের নির্দেশ দিলে তা নিয়ে আপত্তি তোলেন স্থানীয় গভর্নর ও মেয়র। গভর্নরকে অন্ধকারে রেখে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নজিরবিহীন বলে দাবি করছে মার্কিন ওয়াকিবহাল মহল।

গভর্নর গাভিন নিউসাম অভিযোগ করেছেন, ট্রাম্পই চলতি অশান্তির আগুনে ঘি ঢালছেন। অন্যদিকে, ট্রাম্পের দাবি, ন্যাশনাল গার্ড মোতায়েন না করলে লস অ্যাঞ্জেলেস ধ্বংস হয়ে যেত। নিরাপত্তা বাহিনী এখনও পর্যন্ত দু হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।

এদিকে, বেআইনি অভিবাসনকারীদের গ্রেফতারের অভিযান ঘিরে অশান্তি ছড়াতে শুরু করেছে টেক্সাস, শিকাগোতেও । একাধিক সুত্র জানাচ্ছে, গোটা মার্কিন মুলুকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর অফিসগুলির নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই সরকারি বাহিনীকেই ট্রাম্প প্রশাসন দিনে অন্তত তিন হাজার বেআইনি অভিবাসী চিহ্নিত করার নির্দেশ দিয়েছে। লস অ্যাঞ্জেলেসের প্রতিবাদের মুখে সেই অভিযান সর্বত্রই একপ্রকার বন্ধ। টেক্সাসে কয়েক হাজার মানুষ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অফিস অভিমুখে মিছিল শুরু করলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিরোধ বাধে। নিরাপত্তার বেড়ি ভেঙে অফিসটি ভেঙে চুরমার করে দেওয়া হয়। তার আগে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের সেল ফাটায়। মার্কিন প্রশাসনের ধারণা বেআইনি অভিবাসী ধরার অভিযানকে কেন্দ্র করে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে অশান্তি ছড়িয়ে পড়তে পারে। একের পর এক শহরে অভিযান চালানো হবে, এটা এখন স্পষ্ট। সেই কারণে অভিযান শুরুর আগেই টেক্সাসে প্রতিবাদীরা পথে নামে। শিকাগোয় এই মুহূর্তে হাজার মানুষের মিছিল চলছে শহরে।


```